অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রেফতার হওয়া অধ্যাপক জামিন পেয়েছেন শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট এই তদন্ত স্থগিত করতে চায়নি। বরং সরকারকে এই বিষয়ে তদন্তের জন্য একটি SIT গঠনের নির্দেশ দিয়েচিল। পাশাপাশি শীর্ষ আদালতের প্রশ্ন, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু অধ্যাপকের হঠাৎ এমন ‘সস্তার পাবলিসিটি’ দরকার হল কেন।

বুধবার সুপ্রিম কোর্ট আলি খান মাহমুদাবাদকে স্পষ্ট করে জানিয়েছে, তিনি এখুনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে পারবেন না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বিচারপতি সূর্য কান্ত এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জানিয়েছে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে। পাশাপাশি পরবর্তী শুনানির তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য SIT-কে নির্দেশ দিয়েছে। অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়েরের বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশের প্রতি তাদের প্রতিক্রিয়া সম্পর্কে হরিয়ানা পুলিশকে অবহিত করতে বলেছে বেঞ্চ।

প্রসঙ্গত, অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রধান অধ্যাপক মাহমুদাবাদকে গত সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার এবং জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কাজের অভিযোগ আনা হয়েছিল।

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গত ১৮ মে রবিবার গ্রেফতার করা হয়। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের চেষ্টা, বৈরিতা তৈরির চেষ্টা, বিচ্ছিন্নতাবাদে উস্কানি, সশস্ত্র বিদ্রোহ, নাশকতামূলক কার্যকলাপ, ধর্মীয় বিশ্বাসের অবমাননার অভিযোগ দায়ের হয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে।

ফেসবুকে অধ্যাপক মাহমুদাবাদ অপারেশন সিঁদুর নিয়ে উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্ণেল সোফিয়া কুরেশির প্রেস কনফারেন্সকে ‘হিপোক্রেসি’ বলে উল্লেখ করেছিলেন। পাশাপাশি লিখেছিলেন, ‘আমি খুব খুশি যে অনেক দক্ষিণপন্থী ভাষ্যকার কর্ণেল সোফিয়া কুরেশির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তাঁরা সম্ভবত একইভাবে জোর গলায় এটা দাবি করতে পারছেন না যে সমস্ত ভারতীয় নাগরিক বিজেপির ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কারণে, অনৈতিক বুলডোজার চালিয়ে ঘর নষ্ট করে দেওয়ার কারণে, গণপিটুনির শিকার হয়ে নিগৃহীত হয়েছেন তারা কী আগামীতে সুরক্ষিত থাকবে দেশে?’ এই পোস্টের কারণেই মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়েছিল।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স