অবশেষে ভারভারাকে জামিন, চার্জশিটে অভিযোগের উল্লেখ না থাকায় বিস্মিত সুপ্রিম কোর্ট

জামিন মঞ্জুর ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জামিন পেলেন ভীমা কোরেগাঁও মামলায় (Bhima Koregaon case) অভিযুক্ত অশীতিপর ভারভারা রাও। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের (Supreme Court)  বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেঞ্চ বম্বে হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে। বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশ ধুলিয়া। ভারভারা রাও জামিনের জন্য বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। বম্বে হাইকোর্ট জামিনের আর্জি খারিজ করে দিলে ভারভারা রাওয়ের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 

বুধবার বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। সেই সঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলেছে। জামিন মঞ্জুর করতে গিয়ে ডিভিশন বেঞ্চে জানিয়েছে, ‘গত এক বছরে আবেদনকারীর শারীরিক অবস্থার এমন কোনও উন্নতি হয়নি, যার নিরিখে তাঁর জামিনের আর্জি  মঞ্জুরের ক্ষেত্রে আপত্তি তোলা যেতে পারে। এই মামলার ক্ষেত্রে আবেদনকারীর শারীরিক অবস্থার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। তাছাডা যে অভিযোগের নিরিখে আবেদনকারীকে আটকে রাখা হয়েছে, সেই অভিযোগের চার্জশিট দাখিল হয়নি।  সুতরাং,  ভারভারা রাওক মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পাওয়ার অধিকারী। পাশাপাশি তিনি আডা়ই বছর কারাবাসে কাটিয়েছেন। তার নিরিখেও এই জামিনের আবেদন যুক্তিযুক্ত। তাছাড়া অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল হলেও কী অভিযোগে চার্জগঠন তার কোনও উল্লেখ নেই। এটা রীতিমতো বিস্ময়ের’ 

প্রসঙ্গত উল্লেখ্যে গত ১২ জুলাই, ভীমা কোরেগাঁও মামলায় (Bhima Koregaon case) ভারভারা রাওয়ের জামিনের মেয়াদ বৃদ্ধি করে সুপ্রিম কোর্ট (Supreme Court) ।  ওই দিন বম্বে হাইকোর্টে তাঁর আত্মসমর্পণের কথা ছিল। 

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর