মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল স্বস্তি। অবশেষে  শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন মণীশ সিসোদিয়া। টানা ১৮ মাস কারগারে থাকার পর অবশেষে মিলল জামিন । এদিন সুপ্রিম কোর্টের  বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জামিন মঞ্জর করে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর।

শুক্রবার রায়দান করার সময়  দুই বিচারপতিরা বলেন, ‘আপ নেতার ‘দ্রুত বিচার’ পাওয়ার অধিকার রয়েছে। তাঁকে নিন্ম আদালতে পাঠানোর কোন প্রয়োজন নেই। টানা ১৮ মাস ধরে জেলে থাকার পরেও আপ নেতাকে দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।‘ এরপরেই মণীশ সিসোদিয়াকে জামিন দিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারি টানা আট ঘন্টা জেরা শেষে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার কয়েকদিনের মধ্যে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে সিবিআই হেফাজতে থাকা আপ নেতাকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। বলা বাহুল্য, মণীশ সিসোদিয়া যখন দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি গ্রেফতার হয়েছিলেন। এরপর জেলবন্দি অবস্থায় উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে বর্তমানে একই মামলা অর্থাৎ আবগারি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন তিনি রয়েছেন তিহার জেলে। বারবার  বাতিল হচ্ছে কেজরির জামিনের আবেদন। এই আবহে এবার জেল থেকে মুক্তি পেলেন মণীশ সিসোদিয়া।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?