প্রশ্নফাঁস হওয়া সত্বেও পুনরায় নিট-ইউজি পরীক্ষা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ NEET-UG পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘ নিট পরীক্ষায় কোন পদ্ধতি গত কোন ত্রুটি পাওয়া যায়নি । সেইজন্য ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবেই নতুন করে নিট নেওয়ার দরকার নেই। ‘ এরফলে দেশে আর হবে না নিট- ইউজি পরীক্ষা।

এদিন নিট মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে । আর সেই বেঞ্চের তরফে জানান হয়েছে, ‘ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এমন কোন তথ্য সামনে আসেনি। যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে।’ এদিন প্রধানবিচারপতির বেঞ্চ জানান, ‘চলতি বছর প্রায় ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিলেন৷ যাঁরা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন৷ এদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার পথ অতিক্রান্ত করে এসে পরীক্ষায় বসেছিলেন৷ ফলে দুটি জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের ভিত্তিতে গোটা পরীক্ষা বাতিল করা হলে সেটা যুক্তি যুক্ত হবে না।’

অন্যদিকে এদিন সিবিআই সুপ্রিম কোর্ট জানায়, ‘ নিট পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছিল হাজারিবাগ আর পাটনা সেন্টার থেকে। তবে যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গেজেটকে পুড়িয়ে ফেলেছে। অভিযুক্তরা এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। ‘ এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, ফাঁস হওয়া প্রশ্ন কতগুলি কেন্দ্রে পাঠানো হয়েছিল? আর তখনই সিবিআইয়ের তরফে জানান হয়, , বিহার ও পটনার চার জায়গায় উত্তরপত্র পাঠান হয়েছিল। আর শুনেই বিচারপতি বলেন, ‘প্রশ্নফাঁসের জেরে ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছেন। তার মধ্যে ৩০ জন পটনার এবং ১২৫ জন হাজারিবাগের।’ এরপরেই সুপ্রিম কোর্ট রায়দান করে দেশে আর নতুন করে হবে না ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা।

উল্লেখ্য, ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। প্রায় ২৪ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিল।   হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। ৪ জুন প্রকাশিত হয় নিট পরীক্ষার ফলাফল। তারপর থেকে নিট পরীক্ষা নিয়ে উঠে আসে একের পর এক অভিযোগ। তদন্ত শুরু করে সিবিআই। শুধু তাই নয় নিট দুর্নীতি নিয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা