নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনের উপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পোষ্যপুত্রদের নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক পদে বসাতে সম্প্রতি নয়া আইন প্রণয়ন করেছে মোদি সরকার। ওই আইনের উপরে স্থগিতাদেশ জারিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) পক্ষ থেকে নয়া আইনের উপরে স্থগিতাদেশ জারির আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলা আগামী এপ্রিল মাসে শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।

সম্প্রতি নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে নয়া আইন প্রণয়ন করেছে মোদি সরকার। নির্বাচন কমিশনার পদে যাতে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানো যায় তার জন্য যে কমিটি গঠন করা হয়েছে তা থেকে বাদ দেওয়া হয়েছে দেশের প্রধান বিচারপতিকে। পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্যকে রাখা হয়েছে। ওই আইন প্রণয়ন করে কেন্দ্রের বিজেপি সরকার কার্যত নির্বাচন কমিশনকে কুক্ষিগত করতে চাইছে বলে অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এদিন মামলার শুনানিতে এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘আগামিকাল বুধবার অন্যতম নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় যাতে মোদি সরকার নিজেদের কোনও ইয়েসম্যানকে বসাতে না পারেন, তার জন্য নয়া আইনের উপরে স্থগিতাদেশ জারি করা হোক।’

যদিও তাঁর আর্জিতে সাড়া দেননি বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতিরা জানান, বিষয়টি যেহেতু সাংবিধানিক, ফলে এ বিষয়ে সাংবিধানিক বেঞ্চে শুনানি হওয়া বাঞ্ছনীয়। তাছাড়া সাংবিধানিক বিষয়ে সব সময়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।’

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…