চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহী ইদগার মসজিদ মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি : মথুরায় শাহী ইদগার মসজিদ বিতর্কে এবার ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ইলাহাবাদ হাইকোর্ট শ্রীকৃষ্ণের জন্মভূমির সঙ্গে শাহী ইদগার মসজিদের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা নিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশের ওপরই স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি সঞ্জীব খান্না জানান, চলতি বছর এপ্রিলের প্রথমার্ধে এই মামলার শুনানি হবে। তার আগে এই মামলায় সব পক্ষকেই লিখিত আবেদন জমা দিতে হবে। শীর্ষ আদালতে পরবর্তী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর আগে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি শুরু হয়েছিল। লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী সহ সাত জন মামলা দায়ের করেছিলেন। মামলাকারীদের দাবি ছিল, কেশব দেব মন্দির যা শ্রীকৃষ্ণ জন্মভূমি হিসাবে পরিচিত, সেখান থেকে শাহী ইদগার মসজিদকে সরাতে হবে। জানা গিয়েছে, সপ্তদশ শতাব্দীতে এই মসজিদ তৈরি হয়েছিল। মন্দিরের পাশে ১৩.৩৭ একর জমি নিয়ে তৈরি হয়েছিল এই মসজিদ।

গত ২০২৩ সালের মে মাসে এলাহাবাদ হাইকোর্ট কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল। মন্দির সংলগ্ন মসজিদ চত্বরটি সমীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। এরপরই শাহী ইদগার মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। এদিন শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল।

 

 

Published by:

Share Link:

More Releted News:

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ