চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাংসদপদ খারিজ নিয়ে সুপ্রিমে পিছিল মহুয়ার মামলা, ৩ জানুয়ারি হবে শুনানি

নিজস্ব প্রতিনিধিঃতৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের আবেদনের শুনানি ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে  বলা হয়েছে, মহুয়ার মামলাটি অধ্যয়ন করার জন্য তাদের সময় প্রয়োজন। তাই পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানির তারিখ।  

৩ রা জানুয়ারি মহুয়ার মামলা শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ।  শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার মামলা নিয়ে বিচারপতি সঞ্জীব খান্না বলেন,”  আমি একেবারেই ফাইলটা একেবারে দেখিনি। আমি এই ফাইলটা খতিয়ে দেখতে চাই। আগামী ৩ জানুয়ারি মামলার শুনানি হতে পারে।” 

প্রসঙ্গত , ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কার হয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করেন মহুয়া। সুপ্রিম কোর্টে প্রায় ১৫ পাতার একটি আবেদন পত্র পাঠিয়েছেন মহুয়া।   তাতে তিনি এথিক্স কমিটির রিপোর্ট এবং তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে ‘সত্যের বিকৃতি’ বলে উল্লেখ করেছেন।

গত ৮ ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। নিজের সপক্ষে কথা বলার সুযোগ চেয়েছিলেন মহুয়া। তবে তাঁকে সেই সুযোগ দেননি অধ্যক্ষ।সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। গত বুধবার তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি কাউল। এর পরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হাজির হন মহুয়ার আইনজীবী। প্রধান বিচারপতি বলেন, ‘ইমেল মারফত আবেদন করুন। আমরা বিষয়টি দেখছি।’ এরপর শুক্রবার মহুয়ার মামলা ওঠে সুপ্রিম কোর্টে।

Published by:

Share Link:

More Releted News:

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ