সকল সংস্থা মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি দিতে বাধ্য: সুপ্রিম কোর্ট

মাতৃত্বকালীন ছুটি প্রতিটি মহিলার অধিকার। এটি মাতৃত্বকালীন সুবিধার নিয়মের অবিচ্ছেদ্য অংশ এবং প্রজননের অধিকারের একটি অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃত্বকালীন ছুটি নিয়ে সকল মহিলা কর্মচারীদের মধ্যেই কমবেশি উদ্বেগ থাকে। বিশেষ করে, প্রেগন্যান্সির সময়ে আদেউ তাঁরা ছুটি পাবেন কিনা, নাকি তাঁদের বিদায় জানাতে হবে, এই ভেবেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁরা। এক্ষেত্রে সরকারি মহিলা কর্মচারীদের বিশেষ ছাড় রয়েছে। মাতৃত্বকালীন অবস্থায় টানা ছুটি পেয়ে যান তাঁরা, এক্ষেত্রে বেতনও কাটা হয় না। কিন্তু বেসরকারি সংস্থাগুলিতে গর্ভবতী নারীদের আলাদা করে কোনও মাতৃত্বকালীন ছুটি নেই। ছুটি নিলেই বেতন দেওয়া হয় না। তাতেই সমস্যায় পড়ে যান মহিলা কর্মচারীরা। এবার সে সকল গর্ভবতী মহিলা কর্মচারীদের জন্যে স্বস্তির খবর শোনাল সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২৩ মে) একটি গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিমকোর্ট জানাল যে, মাতৃত্বকালীন ছুটি প্রতিটি মহিলার অধিকার। এটি মাতৃত্বকালীন সুবিধার নিয়মের অবিচ্ছেদ্য অংশ এবং প্রজননের অধিকারের একটি অংশ। কোনও সংস্থা কোনও মহিলা কর্মচারীকে মাতৃত্বকালীন ছুটির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। শুক্রবার তামিলনাড়ুর একজন মহিলা সরকারি কর্মচারী উমাদেবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভয় এস ওক এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে। জানা গিয়েছে, ওই সরকারি মহিলা কর্মচারী দুইবার বিবাহ করেছেন। তাঁর দ্বিতীয় পক্ষে একটি সন্তান হয়েছে। প্রথম বিবাহিত জীবনে দুটি সন্তান রয়েছে। কিন্তু দ্বিতীয় বিবাহিত জীবনে মাতৃত্বকালীন সময়ে তাঁকে তাঁর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটি দেননি। একাধিকবার গর্ভবতী হওয়ার কারণেই তাঁকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ। কারণ তামিলনাড়ু রাজ্যের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র প্রথম দুটি সন্তানের জন্য মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হবে মহিলা কর্মচারীদের। এরপরেই মহিলা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন।

মহিলাটি আবেদনে জানিয়েছেন যে, তিনি শুধু এই সন্তান নয়, প্রথম দুই সন্তানের জন্ম দেওয়ার সময়েও মাতৃত্বকালীন ছুটি পাননি। অবশেষে তাঁর আবেদনের প্রেক্ষিতেই আদালত জানিয়েছে যে, যেকোনও সংস্থার মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন সময়ে ছুটির অধিকার রয়েছে। প্রসঙ্গত, মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত মামলায়, সুপ্রিমকোর্ট ২০১৭ সালে মাতৃত্বকালীন সুবিধা আইন সংশোধন করে মহিলাদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করেছিল। প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য সকল মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। যে সকল মায়েরা সন্তান দত্তক নেন, তারাও ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অধিকারী। এক্ষেত্রে শিশুটিকে হস্তান্তরের তারিখ থেকে তাঁর ছুটি শুরু হয়। কিন্তু আজ সুপ্রিম কোর্ট জানাল যে, মাতৃত্বকালীন ছুটি সকল মহিলা কর্মচারীর অধিকার, তাদের কাজের ধরণ নির্বিশেষে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6