‘ভারত নয়, ইন্দিরা গান্ধি কংগ্রেসের মা’, ভোল পাল্টে বললেন মোদির মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে ‘মাদার অফ ইন্ডিয়া’ বলে আখ্যা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। ২৪ ঘণ্টার মধ্যে ভোল পাল্টালেন তিনি। নরেন্দ্র মোদির ক্যাবিনেটে জায়গা করে নেওয়া কেরলের ওই মন্ত্রীর দাবি, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আসলে বলতে চেয়েছেন, ইন্দিরা গান্ধি কংগ্রেস পার্টির মা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইন্দিরা গান্ধি সম্পর্কে তিনি যা বলেছেন, তাতে তিনি ভুল কিছু বলেননি। আসলে সাংবাদিকরা আসলে বুঝতে ভুল করেছেন। এরপর তিনি জানান, ‘আমি কি বলেছিলাম, কংগ্রেস পার্টিকে কেউ পছন্দ করুক না করুক, কে করুণাকরণ কেরলে কংগ্রেস পার্টির জনক। আর কংগ্রেস পার্টির মা হলেন ইন্দিরা গান্ধি।‘

এদিনও ইন্দিরা গান্ধিকে আরও একবার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘স্বাধীনতার পরবর্তীকালে ভারতের সত্যিকারের রূপকার ছিলেন ইন্দিরা গান্ধি। যিনি দেশের হয়ে এত কাজ করেছেন, তাঁকে আমরা ভুলতে পারি না। কংগ্রেস পার্টি আমাদের বিরোধী দল বলে আমি ইন্দিরা গান্ধির কথা ভুলে যাব, এটা হয় না।‘ উল্লেখ্য, শনিবার ত্রিশূরে এক অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে ‘মাদার অফ ইন্ডিয়া’ বলে আখ্যা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর মন্ত্রী পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন কেরল থেকে নির্বাচিত বিজেপির একমাত্র সাংসদ। পরে অবশ্য মন্ত্রী থাকতে রাজি হন তিনি।

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট