হরিয়ানার যুব কংগ্রেস নেত্রী খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার যুব কংগ্রেস নেত্রী হিমানি নরওয়ালকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শচিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতের কাছ থেকে হিমানির মোবাইল ফোন ও গয়নাও উদ্ধার হয়েছে। জেরার মুখে ধৃত জানিয়েছে, তার সঙ্গে হিমানীর ভালবাসার সম্পর্ক ছিল। তবে তা আদৌ সত্য কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত শনিবারই হরিয়ানার রোহতকের এক বাসস্ট্যান্ডের কাছ থেকে নীল রংয়ের একটি ট্রলিব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। ওই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছিল স্থানীয যুব কংগ্রেস নেত্রী হিমানি নরওয়ালের দেহ। ওই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খুনের পিছনে ব্যক্তিগত নাকি রাজনৈতিক শত্রুতা রয়েছে তা খুঁজে দেখতে বিশেষ তদন্তকারী দলও গঠন করে পুলিশ। তদন্তে সাইবার সেল এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হয়। খুনি ধরা না পড়া পর্যন্ত মেয়ের দেহ শেষকৃত্য করবেন না বলে জানিয়ে দেন হিমানির মা সবিতা নরওয়াল। সেই সঙ্গে রবিবার (২ মার্চ) তিনি অভিযোগ করেন, তাঁর মেয়ের খুনের সঙ্গে কংগ্রেসেরই কারও যোগ থাকতে পারে। কারণ, দলের অনেকেই হিমানীর উত্থান মেনে নিতে পারছিলেন না।

তদন্তে নেমে একাধিক কংগ্রেস নেতা ও হিমানির পড়শিদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাহাদুরগড় থেকে শচিন নামে এক যুববককে গ্রেফতার করা হয়। জেরায় ধৃত জানান, বাড়িতেই হিমানিকে খুন করে তাঁর বাড়িতে তাকা নীলরংয়ের ট্রলি ব্যাগে লাশ পুরে রোহতকের বাসস্ট্যান্ডের অনতিদূরে হাইওয়ের কাছে রেখে এসেছিলেন।

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..