সন্দেহের বশে রাস্তার মাঝে জনসমক্ষে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

স্ত্রীর উপর সন্দেহ, প্রকাশ্য রাস্তার মাঝে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে কর্ণাটকের রাজধানীর ইলেকট্রনিক সিটি এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর উপর সন্দেহ, প্রকাশ্য রাস্তার মাঝে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে কর্ণাটকের রাজধানীর ইলেকট্রনিক সিটি এলাকায়। জানা গিয়েছে, বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনে জনবহুল রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি। অভিযুক্ত স্বামীর নাম, কৃষ্ণপ্পা বাগেপল্লি (৪৩), তিনি চিক্কাবল্লাপুর জেলার বাসিন্দা। এবং পেশায় দিনমজুর। শুক্রবার রাত আটটার দিকে কৃষ্ণপ্পা তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী, শারদাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তাঁর স্ত্রী পরিচারিকার কাজ করতেন লোকের বাড়িতে বাড়িতে।

শুক্রবার শারদা যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন, তখনই তাঁর উপর অতর্কিত হামলা চালায় কৃষ্ণপ্পা। প্রকাশ্য রাস্তায় জনসমক্ষে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তিনি। পুলিশ জানিয়েছে, অনেকদিন ধরেই তাঁর সন্দেহ ছিল, লুকিয়ে চুরিয়ে তাঁর স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন। তাই বিশ্বাসের অভাবে অনেকদিন ধরেগ স্ত্রীকে খুন করার ছক কষছিলেন কৃষ্ণপ্পা। তবে ঘটনার দিন স্ত্রীকে খুনের উদ্দেশ্যেই বাগেপল্লি থেকে ভ্রমণ করেছিলেন কৃষ্ণপ্পা। ঘটনার দিন, তিনি তাঁর স্ত্রীর নিয়মিত বাড়ি ফেরার পথে তাঁর জন্যে অপেক্ষা করছিলেন।

স্ত্রী যখন তাঁর কাছাকাছিই আসেন, তখন তিনি তার মুখোমুখি হয়ে নৃশংসভাবে তাঁর উপর হামলা চালায়। জনসমক্ষে শারদার ঘাড়ে বারবার ছুরিকাঘাত করেন। কোনও সাহায্য না পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাহদা এবং আহত অবস্থায় মারা যান। এরপর কৃষ্ণপ্পা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে, স্থানীয়রা তাঁকে ধাওয়া করে এবং পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রাখে। ঘটনার পরপরই বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার সারা ফাতিমা, একটি ফরেনসিক দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, এবং আরও তদন্ত চলছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার