স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন সন্দেহে তিন বছরের পুত্রকে গলা কেটে নৃশংস খুন বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে:  সন্দেহ ভীষণ মারণ রোগ। সন্দেহ বাতিকদের হিতাহিত কোনও জ্ঞানই যে থাকে না, ফের একবার তার প্রমাণ মিলল। স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, স্রেফ এমন সন্দেহে নিজের সাড়ে তিন বছরের শিশুপুত্রকে গলা কেটে খুনের অভিযোগ উঠল ৩৮ বছর বয়সী এক প্রযুক্তি কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ছোট্ট ছেলের নিথর দেহ বাড়ি থেকে দূরের এক জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছেন। তার পর পানশালায় ঢুকে আকণ্ঠ মদ্যপান করেছেন। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পুণের। সিসিটিভি ফুটেজের সুবাদে অবশ্য পুত্রঘাতী পিতাকে পাকড়াও করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) পুণে পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ‘অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা মাধব টিকেটি পুণের এক সংস্থায় প্রযুক্তিবিদ হিসাবে কাজ করতেন। কর্মসূত্রেই স্ত্রী স্বরূপা টিকেটি এবং একমাত্র পুত্র হিম্মত টিকেটিকে নিয়ে থাকতেন। গত কয়েক মাস ধরেই স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন মাধব। এ নিয়ে দুজনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। গত বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। তার পরে শিশুপুত্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মাধব। রাত গড়িয়ে গেলেও শিশুপুত্রকে নিয়ে স্বামী না ফেরায় উদ্বিগ্ন হন স্ত্রী স্বরূপা। ওই রাতেই তিনি থানায় অভিযোগ করেন।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায়, ঘটনার দিন দুপুর আড়াইটের সময় শেষ বার পুত্রের সঙ্গে দেখা গিয়েছিল মাধবকে। কিন্তু খানিকবাদে বাজারে গিয়ে জামাকাপড় কেনার সময়ে তাঁর সঙ্গে ছিল না হিম্মত। সেই দেখে সন্দেহ হয় পুলিশের। মাধবের মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে খোঁজ শুরু করেন তদন্তকারীরা।  পুণেরই একটি লজে তাঁর খোঁজ মেলে। সেখানে মত্ত অবস্থায় পড়েছিলেন তিনি। হুঁশ ফিরলে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন তিনি। সেই সূত্র ধরেই জঙ্গল থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই জঙ্গলেই খুন করা হতে পারে শিশুটিকে।

 

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির