প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহার যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁর উত্তরবঙ্গ সফর ঘিরে প্রশাসনিক মহলে ব্যস্ততা তুঙ্গে। কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি মন্দির দর্শনের কর্মসূচি তাঁর। এরপর উত্তরবঙ্গের বন্যপ্রাণ ও পরিবেশ সংক্রান্ত কর্মসূচিতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জলদাপাড়ায় দুই হস্তীশাবকের নামকরণও করবেন তিনি।

প্রশাসনিক সূত্রে খবর, আজ মঙ্গলবার সকাল ১০টার পর হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে পৌঁছনোর কথা শুভেন্দুর। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন শহরের মদনমোহন মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর মন্দির সংলগ্ন রবীন্দ্র ভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানেই জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর সফরকে কেন্দ্র করে কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিমানবন্দর থেকে মন্দির এবং সেখান থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, সরকারি দফতর এবং প্রশাসনিক ভবনগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। মদনমোহন মন্দির ও রবীন্দ্র ভবন চত্বরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুন: মুকেশ অম্বানির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কোচবিহারে কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী জলদাপাড়া জাতীয় উদ্যানে যাওয়ার কথা। সেখানে বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আজ জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগে বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। মাদারিহাটের একটি চা-বাগান সংলগ্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি জলদাপাড়ার পিলখানায় থাকা দুই হস্তীশাবকের নামকরণও করবেন তিনি।

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

Asian Games 2026: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হারমানপ্রীতের  

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার