চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মিয়ামি টু দিল্লি’, ২৬/১১ হামলার অভিযুক্ত রানার প্রত্যর্পণ যাত্রাপথ কেমন ছিল?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভারতের মাটিতে এসে পৌঁছল ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’-র তত্ত্বাবধানেই ফিরিয়ে আনা হয়েছে পাকিস্তানি বংশোদ্ভুত কানাডার নাগরিক তথা পাক সন্ত্রাসীদের অর্থের জোগানদাতাকে। কেমন ছিল রানার প্রত্যর্পণের যাত্রা পথ?

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভাড়া করা হয়েছিল ১৭ আসন বিশিষ্ট গালফস্ট্রিম ৫৫০জি বিমান। যে বিমান দৈর্ঘ্য ও অভ্যন্তরীণ আরামদায়ক ব্যবস্থার জন্য সুপরিচিত। ৯টি ডিভানের পাশাপাশি যাত্রীদের শো্ওয়ার জন্য ছয়টি বেড-ও রয়েছে। তাছাড়া বিমানের মধ্যে ওয়ারলেস সেট, স্যাটেলাইট ফোন ব্যবহারের পাশাপাশি বিনোদনেরও ভরপুর ব্যবস্থা রয়েছে। গোটা বিশ্বে ডিম্বাকৃতি জানলার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে গালফস্ট্রিম ৫৫০জি বিমান।

এনআইএ সূত্রে খবর, অত্যন্ত গোপন রাখা হয়েছেন তাহাউর রানার প্রত্যর্পণ যাত্রার গতিবিধি। ৬৪ বছরের রানা বন্দি ছিল লস এঞ্জেলেস শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মিয়ামি বিমানবন্দরে। বুধবার রাত ২টো বেজে ১৫ মিনিটে রানা ও এনআইএ আধিকারিকদের নিয়ে আকাশে উড়াল দেয় গালফস্ট্রিম ৫৫০জি বিমানটি। সন্ধে সাতটা নাগাদ পৌঁছয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বিমানবন্দরে। সেখানে প্রায় ১১ ঘন্টা অপেক্ষা করে বিমানটি। দিল্লির তরফে সবুজ সঙ্কেত পাওয়ার পরে আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সোয়া ছয়টার সময়ে বুখারেস্টের মাটি ছেড়ে ফের রওনা হয়। সন্ধে ছয়টা বেজে ২২ মিনিটে পালাম বিমানবন্দরের মাটি ছোঁয়। তার আগেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পালাম বিমানবন্দর ও সংলগ্ন এলাকা। কার্যত অঘোষিত কার্ফু জারি হয়েছিল। মোতায়েন ছিল বুলেটপ্রুফ গাড়ি এবং সশস্ত্র কমান্ডো। বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় এনআইএ’র সদর দফতরে।

রাতেই এনআইএ-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ‘২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী তাহাউর হোসেন রানাকে বিচারের আওতায় আনার জন্য বছরের পর বছর ধরে নিরন্তর এবং সমন্বিত প্রচেষ্টার পর বৃহস্পতিবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সফলভাবে প্রত্যর্পণ নিশ্চিত করেছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ