আন্দোলনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ক্ষমতায় বসেই তামিলনাড়ুর উন্নয়নে মনোযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। কয়েক বছর আগে তামিলনাড়ু জুড়ে জীবিকা, ন্যায্য অধিকারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছিলেন কৃষক ও শিক্ষক সমাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় বসেই তামিলনাড়ুর উন্নয়নে মনোযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। কয়েক বছর আগে তামিলনাড়ু জুড়ে জীবিকা, ন্যায্য অধিকারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছিলেন কৃষক ও শিক্ষক সমাজ। ডিএমকে সরকারের বিরোধিতা করে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। সেই কারণে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বুধবার (২ সেপ্টেম্বর) প্রশাসনিক বৈঠকে, ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দায়ের করা সেই সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়।

তিনি আরও জানালেন, ‘মানবিক কারণে এবং গণতান্ত্রিক নীতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিরুভান্নামালাই জেলায় সিপকোট শিল্প এলাকার বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের দাবিগুলি মানবিক। কৃষি জমি, জলাশয় ও জীবিকা হারানোর আশঙ্কায় পারান্দুরে প্রস্তাবিত বিমানবন্দরের বিরুদ্ধে যে সকল কৃষক ন্যায্য অধিকারের দাবি করেছিলেন, সরকার সেই সকল কৃষকদের পাশে থাকবে। যে সমস্ত শিক্ষকরা তাঁদের জীবিকা রক্ষার জন্যে অবিরত লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে করা অমানবিক সকল মামলা তুলে নেওয়া হবে। যে মামলাগুলো বিচারাধীন আছে, সেগুলিও তুলে নেওয়া হবে। সরকারের এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারকে আরও শক্তিশালী করবে। এর ফলে সাধারণ মানুষ ও সরকারের মধ্যে আস্থা জোরদার হবে।’

এরপর মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে ৪,৮০০ কোটি টাকার পানীয় জল প্রকল্পের ঘোষণা করেন। এই কর্মসূচির অধীনে, সরকার উত্তর চেন্নাই, আভাডি, পোনেরি এবং মিনজুরের চাহিদা মেটাতে মিনজুরে একটি ৪০০ এমএলডি ক্ষমতাসম্পন্ন লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করবে। এছাড়াও, আভাডি পৌর কর্পোরেশনে সমস্ত বাড়িতে ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহ করার জন্য ৫০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের