থামছে না মৃত্যু মিছিল, তামিলনাডুতে বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাডুতে বিষ মদকাণ্ডে হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩। পাশাপাশি  তামিলনাডুতে কাল্লাকুরিচি জেলায় বিষ মদকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ১০০ জন। এদিন জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) তিন সদস্যের একটি দল কাল্লাকুরিচি জেলায় পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তাঁরা স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। সেইসময় বেশ কয়েকজন এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানায়।

অন্যদিকে তামিলনাডুতে বিষ মদকাণ্ডে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শুধু তাই নয় অসুস্থ হয়ে  যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে ৫০ হাজার টাকা করে  আর্থিক সহায়তা করবে তামিলনাডুর সরকার। বর্তমানে বিষ মদকাণ্ডে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- গোবিন্দ রাজ ওরফে কান্নুকুট্টি, তাঁর স্ত্রী বিজয়া এবং ভাই দামোদরন। এরা সকলেই কাল্লাকুরিচি জেলায় নকল মদ বিক্রি করতেন। শুধু তাই নয় প্রায় ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিএমকে সরকার।   মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘এই ঘটনা মর্মান্তিক। অভিযুক্তের আটক করা হয়েছে।  এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘ মদ কাণ্ড নিয়ে  পুলিশের তরফে জানান হয়েছে, ‘ঠিক কী সেবন করেছিল তা আমরা তদন্ত করে দেখছি।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তামিলনাডুতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়