এই মুহূর্তে




পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন! পাশে বসে মৃতদেহের সঙ্গে ‘সেলফি’ তুলে পোস্ট স্বামীর

নিজস্ব প্রতিনিধিঃ ফের ভয়াবহতা! স্ত্রীকে খুন করে তাঁর দেহের পাশে বসেই সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্টেটাস দিলেন স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, রবিবার (৩০ নভেম্বর) তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। এ ঘটনা আবারও তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গিয়েছে, কোয়েম্বাটুরের এক হোস্টেলে ঢুকে এক মহিলাকে তাঁর বিচ্ছিন্ন স্বামী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। যিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এবং স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর হোস্টেলে থাকতে শুরু করেন।

জানা যায়, রবিবার বিকেলে নিহত মহিলা শ্রীপ্রিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বিচ্ছিন্ন স্বামী বালামুরুগান। কিন্তু তাঁর মনে যে অন্যরকম কিছু চলছিল, তা কল্পনাও করতে পারেন নি মহিলা। কারণ বালামুরুগান তাঁর পোশাকের সঙ্গে একটি কাস্তে লুকিয়ে হোস্টেলে ঢোকেন। পুলিশ জানিয়েছে, হোস্টেলে যাওয়ার পরেই স্ত্রীর সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখনই তিনি হঠাৎই কাস্তে বের করে শ্রীপ্রিয়াকে আক্রমণ করেন। এবং স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।

এরপর যুবক তাঁর স্ত্রীর দেহের সঙ্গে একটি সেলফি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন, এবং দাবি করেন তাঁর স্ত্রী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁকে প্রতারণা করেছে, বিয়ে থাকাকালীন সে অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। ঘটনার দিন শ্রীপ্রিয়াকে সকলের সামনেই আক্রমণের করেন বালামুরুগান। যা দেখে ভয়ে হোস্টেলের বাসিন্দারা বেরিয়ে যায়। তবে বালামুরুগান ঘটনাস্থলেই ছিলেন এবং পুলিশ না আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এরপর তাঁকে ঘটনাস্থলেই গ্রেফতার করে পুলিশ এবং তাঁর থেকে অস্ত্রটি জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, তার স্ত্রীর অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিলেন। এই হত্যাকাণ্ড তামিলনাড়ুতে নারীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গ্যাস চেম্বার’ দিল্লিতে মেসি, উদ্বেগে অনুরাগী থেকে চিকিৎসকমহল, ধিক্কার প্রশাসনকে

সপ্তাহের শুরুতেই চমক! এক লাফে ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম, গগনচুম্বী সোনাও

ওয়াংখেড়েতে মেসিকে ভারতীয় দলের জার্সি উপহার শচিনের

নাড্ডার জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন, কে তিনি?

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-র সভাপতি পদে নির্বাচিত শ্রীকান্ত আকাপাল্লি

বিয়ে করতে চাপ প্রেমিকার, অস্বীকার করলে প্রেমিকের পুরুষাঙ্গে আঘাত, তারপর কী ঘটল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ