পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে শায়েস্তা করতে মিষ্টি খাইয়ে ৩ সন্তানের গলা কেটে খুন বাবার

এরপর শান্ত মাথায় তিন সন্তানকে মিষ্টি খাইয়ে তাঁদের গলা কেটে থানায় আত্মসমর্পণ করেন খুনি বাবা। হ্যাঁ, বিস্ময়কর ঘটনাটি ঘটেছে তামিল নাড়ুর পাট্টুক্কোত্তাইয়ের কাছে পেরিয়াকোট্টাই গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা তামিলনাড়ুতে! স্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। ছয়মাস পর শ্বশুরবাড়ি তে স্ত্রীকে মানাতে পৌঁছন ব্যক্তি। কিন্তু স্ত্রী কিছুতেই তাঁর সঙ্গে ফিরতে নারাজ। বিরক্ত হয়ে বাড়িতে ফিরে আসেন ব্যক্তি, তাও আবার সন্তানদের জন্যে মিষ্টি হাতে নিয়ে। এরপর শান্ত মাথায় তিন সন্তানকে মিষ্টি খাইয়ে তাঁদের গলা কেটে থানায় আত্মসমর্পণ করেন খুনি বাবা। হ্যাঁ, বিস্ময়কর ঘটনাটি ঘটেছে তামিল নাড়ুর পাট্টুক্কোত্তাইয়ের কাছে পেরিয়াকোট্টাই গ্রামে। যেখানে এক ব্যক্তি তাঁর ফুটফুটে নিষ্পাপ তিনসন্তান কে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

সূত্রের খবর, অভিযুক্তের নাম বিনোদ কুমার। স্ত্রীর সঙ্গে আলাদা থাকার কারণে বিরক্ত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। পুলিশ এখন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। খবর অনুসারে, মধুকুর গ্রামের বাসিন্দা ৩৮ বছর বয়সী বিনোদ কুমার নিত্যার সঙ্গে বহুবছর ধরে বিবাহিত ছিলেন। কিন্তু সাংসারিক অশান্তির কারণে গত ছয় মাস ধরে তাঁরা আলাদা থাকছিলেন। তাঁদের ১১ এবং ৮ বছর বয়সী দুই কন্যাসন্তান এবং ৫ বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। ছেলে-মেয়েকে ফেলে রেখে বাপের বাড়ি চলে যান নিত্যা। বিনোদ কুমার সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে এবং তাকে ফিরিয়ে আনার জন্যে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেখানে তিনি নিত্যাকে তাঁর সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছিলেন। তবে, তিনি বিনোদের সঙ্গে ফিরতে রাজি হননি। এরপর তিনি তাঁর সন্তানদের জন্য মিষ্টি কিনে তাঁদের খাওয়ান। যেখানে ঘুমের ওষুধ মেশানো ছিল। তারপর তাঁদের শ্বাসরোধ করে গলা কেটে হত্যা করেন।

অপরাধের পর, বিনোদ নিজেই মধুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিল না। পুলিশ তিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং হত্যার পেছনের কারণ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বিনোদ মানসিকভাবে চাপ এবং বৈবাহিক কলহের কারণে গভীরভাবে অসুস্থ ছিলেন। সেই রাগের বশেই নিজের ফুটফুটে তিন সন্তানকে গলা কেটে হত্যা করেছেন। এই ঘটনা মানুষকে হতবাক করেছে। গ্রামবাসীরা বলছেন যে, বিনোদ তাঁর সন্তানদের খুব ভালোবাসত। কিন্তু তিনি এই কাজ কেন করলেন, তাতেই হতবাক গোটা গ্রাম।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে