গুজরাতে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির কারখানা খুলছে টাটা

নতুন কারখানায় ১৩ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে দাবি করেছে গুজরাত সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: দেশে ক্রমশই বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ওই চাহিদার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে লিথিয়াম আয়ন সেল বা ব্যাটারি কারখানা খুলছে ‘বিজেপি’ ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী টাটা। গত শুক্রবারই এ বিষয়ে গুজরাত সরকারের টাটা গোষ্ঠীর অধীনস্ত সংস্থা টাটা আগরসটাস এনার্জি স্টোরেজ সলিউশন প্রাইভেট লিমিটেডের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই কারখানা গড়ে উঠলে ১৩ হাজার কর্মসংস্থান হবে বলে গুজরাত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। পস্চিমবঙ্গের সিঙ্গুর থেকে ন্যানো গাড়ি তৈরির কারখানা গুজরাতের সানন্দে সরিয়ে নিয়েছিলেন তিনি। কেন্দ্রের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানাও কব্জা করেছেন বলে অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়া কব্জা করার প্রতিদান হিসেবেই টাটা গোষ্ঠী এবার মোদির রাজ্যে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

২০৭০ সালের মধ্যেই দেশকে কার্বন মুক্ত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। যে কারণে বেদ্যুতিন গাড়ি তৈরি ও ব্যবহারের ওপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী দিনে দেশে বৈদ্যুতিন গাড়ির চাহিদা অনেকটা বাড়বে বলেই অনুমান করে ইলেকট্রিক গাড়ি তৈরির ওপরে বিশেষ জোর দিয়েছে টাটা গোষ্ঠী।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের