ঘুষের বিনিময়ে চাকরি, আরও ১৬ কর্মীকে বরখাস্ত করল টিসিএস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের নামী তথ্য-প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসে (টিসিএস) ঘুষের বিনিময়ে চাকরির ঘটনায় আরও ১৬ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আরও ছয সহযোগী সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে। রবিবার রাতে সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

গত জুন মাসেই দেশের নামী তথ্য-প্রযুক্তি সংস্থা টিসিএসে ঘুষের বিনিময়ে চাকরির বিষয়টি প্রকাশ্যে আসে। ওই কেলেঙ্কারিতে কমপক্ষে ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করে একটি বাণিজ্যিক সংবাদমাধ্যম। যদিও প্রথমে ওই অভিযোগ অস্বীকার করেছিলেন টিসিএসের কর্তারা। শেষ পর্যন্ত গত ২৯ জুন সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে মুখ খোলেন টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। শেয়ারগ্রহীতাদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘ঘুষের বিনিময়ে চাকরির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি, এই ক্ষেত্রে ছয়জন কর্মী অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। তারা কী কী সুবিধা আদায় করেছে, তা আমরা জানতে পারিনি। তবে, তারা যে কয়েকটি নির্দিষ্ট সংস্থার প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে, এই বিষয়ে আমরা নিশ্চিত। আমরা ওই ছয় কর্মী এবং ছয়টি ব্যবসায়িক সহযোগী সংস্থাকে নিষিদ্ধ করেছি। আরও তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলছে।’

এদিন টিসিএসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘুষের বিনিময়ে চাকরিকাণ্ডে আরও ১৯ কর্মীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গিয়েছে। আচরণ বিধি ভাঙার জন্য ১৬ কর্মীকে সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি তিন জনকে রিসোর্স ম্যানেজমেন্টের কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ছয় সহযোগী সংস্থাকেও নিষিদ্ধ করা হয়েছে। সংস্থার সঙ্গে কোনও লেনদেন করতে পারবেন না।’

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড