১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই ৩ নাবালক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নৃশংসতা দিল্লিতে। ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই ৩ নাবালক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর দিল্লির কুশক রোডের কাছে জয়পাল রানার একটি ফাঁকা জমি থেকে পচা গলা অবস্থায় ওই কিশোরীর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মেয়েটির দেহ এতটাই পচে গিয়েছিল যে তাঁর লিঙ্গ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছিল পুলিশের কাছে। নর্দমা ও ঝোপের পাশে পড়ে থাকার কারণে মেয়েটির দেহের কিছু অংশ হিংস্র কুকুরের দল কামড়ে খেয়ে ফেলেছিল। যার ফলে মেয়েটির হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

তদন্তে জানা গিয়েছে, মেয়েটি এবং অভিযুক্তরা একে অপরের পরিচিত ছিল। ঘটনার দিন মেয়েটি অভিযুক্তদের সঙ্গে টেম্পো করে কোথাও যাচ্ছিল। মদ্যপানের পর টেম্পোর ভিতরেই মেয়েটিকে গণধর্ষণ করে তাঁরা। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে হত্যা করে। এরপর খালি মাঠে মেয়েটির দেহ ফেলে রেখে পালিয়ে যায়। তবে ঘটনার সময় কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় এবং অপরাধীদের নাম-পরিচয় না জানার কারণে তদন্ত প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। এমনকি মেয়ের নিখোঁজের কোনও অভিযোগও জানায়নি পরিবার। তাঁরা পরিবারের কাছে বলেছে, মেয়েটি প্রায়শই বাড়ি থেকে বেরিয়ে যেত এবং কয়েকদিন পর ফিরে আসত। তাই তাঁরা মেয়ের কোনও খোঁজ করেনি। কিন্তু এই মামলার অভিযুক্তদের খুঁজে পেল কী করে পুলিশ?

জানা যায়, স্বরূপ নগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রায় ৫০টিরও বেশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই টেম্পোর সন্ধান পায়। অন্ধকারে গাড়ির নম্বর স্পষ্ট না থাকলেও সিসিটিভি ট্র্যাক করে গাড়িটিকে খাড়া এলাকায় খুঁজে পায় পুলিশ। আর ১৫ ও ১৬ সেপ্টেম্বর মধ্যবর্তী রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এখন টেম্পোটির চালককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক অভিযুক্তের নাম শিবম ওরফে সুদামা ওরফে চুচু, সে খড্ডা কলোনির বাসিন্দা এবং অপর তিন নাবালকের বয়স ১৬ ও ১৭ বছর। অপরাধে ব্যবহৃত দুটি ছুরি, অভিযুক্তের পরিহিত পোশাক এবং টেম্পোটিও উদ্ধার করা হয়েছে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল