এই মুহূর্তে




শখ করে KTM-এর নাম রেখেছিলেন ‘লায়লা’, সেই বাইক দুর্ঘটনাতেই বলি তরুণ ব্লগারের

নিজস্ব প্রতিনিধি: আবারও তীব্র গতিতে বাইক চালানোর ভয়ঙ্কর পরিণতি! এবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বলি হলেন এক তরুণ ব্লগার। যিনি সোশ্যাল মিডিয়ায় ‘পিকেআর ব্লগার’ নামে পরিচিত ছিলেন। ভাল জনপ্রিয়তাও ছিল তাঁর। আদতে তিনি গুজরাতের সুরাটের বাসিন্দা। জানা গিয়েছে, KTM ডিউক মোটরবাইকটি দ্রুত গতিতে চালানোর সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গিয়েছে, তখন নেটপ্রভাবী প্রিন্স প্যাটেল তাঁর KTM বাইকটি নিয়ে একটি উঁচু ফ্লাইওভার থেকে ঘন্টায় ১৪০ কিমি বেগে নিচে নামছিলেন। তখনই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। আর ডিভাইডারে ধাক্কা খেয়ে তাঁর বাইকটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। বাইক থেকে পড়ে যাওয়ার পরপরই প্রিন্সকে কয়েকবার মাটিতে লুটিয়ে দেখা যায়, তাঁর আঘাতটি এতটাই তীব্র ছিল যে, এই দুর্ঘটনার ফলে তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ দুর্ঘটনার সময় প্রিন্স হেলমেট পরে ছিলেন না।

জানা গিয়েছে, নিহত নেটপ্রভাবী প্রিন্সের মা একটি আশ্রয়কেন্দ্রে থাকেন এবং দুধ বিক্রি করে জীবন চালান। এই দুর্ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, প্রিন্স একজন পপুলার ব্লগার ছিলেন। বাইকিং রিল এবং ডেইলি লাইফের কন্টেন্টের জন্য তিনি কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয় ছিলেন। তিনি একজন বাইকপ্রেমীও ছিলেন। শখ করে সেপ্টেম্বরে KTM Duke 390 বাইক কিনেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই শখের বাইকই আজ তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। তিনি তাঁর বাইক নিয়ে নানারকম স্টান্টের ভিডিও নিয়মিত শেয়ার করতেন। এমনকী তিনি তাঁর KTM-এর নাম দিয়েছিলেন- লায়লা। কারণ তিনি নিজেকে এই বাইকের প্রেমিক মজনু হিসেবে দাবি করেছিলেন। ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তাঁর মা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

ক্রিসমাস উপলক্ষ্যে জমজমাট নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিট

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ