‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটনায় মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ যাদবকে ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। অনুষ্ঠানের মঞ্চে এক ভোজপুরি গায়িকার গান থামিয়ে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। ভাইরাল ক্লিপে দেখা যায়, একটি সাংস্কৃতিক সংগীতানুষ্ঠানে একটি গায়িকা ভোজপুরি গান পরিবেশন করছেন। ঠিক সেই সময় মঞ্চে উপস্থিত তেজ প্রতাপ যাদব আচমকাই তাঁকে থামিয়ে দেন।

আরও পড়ুন: কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

ভিডিওতে শোনা যায়, তিনি হিন্দিতে গায়িকাকে নির্দেশ দিচ্ছেন, “অশ্লীল গান গেয়ো না, ভজন গাও।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। গায়িকা গান থামিয়ে দেন। কিছুক্ষন পর ফের গান শুরু হলেও ফের বাধা দেয় তেজ প্রতাপ যাদব। তিনি বলেন,”কৃষ্ণকে নিয়ে ভক্তিমূলক ভজন গাও।” অনুষ্ঠানটি মকর সংক্রান্তির দিন তেজ প্রতাপ নিজেই আয়োজন করেছিলেন। সেখানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে উৎসব পালনের পরিকল্পনা ছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আনন্দমুখর পরিবেশ বদলে যায়। ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা মতামত। কেউ কেউ একে শালীনতার প্রশ্নে নেতার হস্তক্ষেপ বলে সমর্থন করেছেন, আবার অনেকে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করেছেন।

রাজনৈতিক মহলেও এই ঘটনাটি নজর কেড়েছে। পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে তেজ প্রতাপ যাদবের জীবনে আধ্যাত্মিকতার প্রভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে। ব্যক্তিগত ও রাজনৈতিক নানা উত্থান পতনের পর তাঁর আচরণে ধর্মীয় ভাবনার প্রতিফলন আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। পাটনার এই অনুষ্ঠানের ঘটনাও সেটি একবার স্পষ্ট করে দিল।

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান