সম্পন্ন হল পাইলট নমাংশ সিয়ালের শেষকৃত্য, স্বামীকে শেষ স্যালুট উইং কম্যান্ডার স্ত্রী’র

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ে এয়ার শোয়ে ভেঙে পড়া তেজস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার নমাংশ সিয়াল। রবিবার তাঁর মরদেহ দুবাই থেকে ভারতে আনা হয়। অসম সাহসী পাইলটের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রথমে নমাংশ সিয়ালের দেহ কোয়েম্বাটোরের সুলুর বিমান ঘাঁটিতে আনা হয়।

প্রয়াত উইং কমান্ডারের স্ত্রী’র (যিনি নিজেও একজন উইং কম্যান্ডার)  একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, শেষকৃত্যের জন্য প্রয়াত উইং কম্যান্ডারের দেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন স্ত্রী নিজেকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছেন। সাত বছরের ছোট্ট মেয়ে নমাংশের, বাবার শেষকৃত্যে সেও যাচ্ছে। চোখ জলে ভেজা, ছোট্ট হৃদয় অশ্রুসিক্ত, তবু সে যেন কেঁদে বাবাকে কষ্ট দিতে চায় না।

দুবাইয়ে এয়ার শো চলাকালীন বিমান প্রদর্শনীর সময় শুক্রবার দুপুর ২:১০ মিনিটে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস LCA Mk-1A যুদ্ধবিমান। বিধ্বস্ব হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এই  দুর্ঘটনায় নিহত হন উইং কমান্ডার নমাংশ সিয়াল। তাঁর মৃত্যুর খবর ইউটিউব থেকে জানতে পারেন তাঁর বাবা। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার চিলেন পাইলট সিয়াল। দুবাই এয়ার শোতে যুদ্ধবিমানটি ওড়ানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুবাই ট্র্যাজিডিতে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় বায়ু সেনা।

তেজস বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের এআই মাক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের উপর ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। শেষ মুহূর্তে যখন নমাংশ বুঝতে পারেন যে তেজস ভেঙে পড়বে, তখন দুঃসাহসী উইং কম্যান্ডার নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। ভারতীয় বায়ু সেনা এক সরকারি বিবৃতি দিয়ে বলেছে, শেষ মুহূর্তে যতটা সম্ভব কম প্রাণহানি ঘটানো যায়  সেই চেষ্টা করেছিলেন নমাংশ।

হিমাচল প্রদেশের কাংড়া জেলার অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল গগন কুমার সিয়াল জানতেন তো না ছেলে আর ফিরবেন না। এয়ার শো দেখার জন্য তিনি ইউটিউব স্ক্রল করছিলেন। তখনই তিনি দুর্ঘটনার খবর পান বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। নমাংশ নিজেই বাবাকে বলেছিলেন ইউটিউবে তাঁর পারফরম্যান্স দেখতে। তৎক্ষণাৎ তিনি ফোন করেন নমাংশের স্ত্রী আফসানাকে। মৃত পাইলটের স্ত্রী নিজেও একজন উইং কমান্ডার। মা বীণা দেবী একজন গৃহবধূ।

আত্মঘাতী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন