মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন, ইঞ্জিনিয়ারিং ছাত্রের হত্যাকাণ্ডে তদন্তে পুলিশ

বিয়ে নিয়ে আলোচনার জন্যে ডেকে পাঠিয়ে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পিটিয়ে খুন করল প্রেমিকার বাড়ির লোকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে নিয়ে আলোচনার জন্যে মেয়ের প্রেমিককে ডেকে পাঠিয়ে নৃশংসভাবে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল পরিবার। ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায়। জানা গিয়েছে, মৃত যুবক মাইসাম্মাগুদার সেন্ট পিটার্স ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের বি.টেকের ছাত্র ছিলেন, তাঁর নাম জ্যোতি শ্রাবণ সাই। যিনি পড়াশোনার জন্যে কলেজের পাশেই কুতুবল্লাপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় বীরমগুড়ার ইসুকাবাভির বাসিন্দা ১৯ বছর বয়সী শ্রীজার।

প্রথম থেকেই শ্রাবণের সঙ্গে সম্পর্ক নিয়ে শ্রীজার বাড়ির লোকজন আপত্তি জানিয়েছিল। অতীতে ছেলেটিকে একাধিকবার সতর্ক করেছিল প্রেমিকার বাড়ির লোকজন। কিন্তু তাঁরা শোনেননি। প্রেম চালিয়ে যান। এরপরেই ছেলেটিকে মেরে ফেলার ছক কষেন শ্রীজার বাড়ির লোকজন। আমিনপুর সার্কেল ইন্সপেক্টর নরেশ জানিয়েছেন, ঘটনার দিন ছেলেটিকে বিয়ে নিয়ে আলোচনার টোপ দেখিয়ে শ্রীজার মা বাবা তাঁকে বাড়িতে ডেকে পাঠান। সেইমতো উচ্ছ্বসিত হয়ে শ্রাবণ প্রেমিকার বাড়িতে যান। সেখানে যাওয়ার পরে শ্রীজার মা-সহ, তাঁর পরিবার শ্রাবণকে হঠাৎ আক্রমণ করেন। ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করতে শুরু করেন। যার ফলে ইঞ্জিনিয়ারিং ছাত্রের মাথায় আঘাত লাগে, এবং পা ও পাঁজর ভেঙে যায়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে কুকাটপল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করা হয়। অভিযোগ, শ্রীজার বাড়ির লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছে। ইতিমধ্যেই আমিনপুর পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে। তদন্তকারীরা অপরাধে ব্যবহৃত ক্রিকেট ব্যাটটি উদ্ধার করেছেন। তারা ঘটনাস্থলের ছবিও রেকর্ড করেছেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশ বর্তমানে হামলার পেছনের সঠিক উদ্দেশ্য তদন্ত করছে এবং পরিবারের অন্য কোনও সদস্য জড়িত কিনা তা নির্ধারণ করছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?