মরুভূমিতে কাজ করল না জিপিএস, সৌদি আরবে মৃত্যু ভারতীয় যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময় দাঁড়িয়ে কমবেশি সকলেই রাস্তায় বেরালে জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। তবে আচমকাই সৌদি আরবের মরুভূমিতে গিয়ে কাজ করল না জিপিএস। এরফলে মরুভূমিতে পড়ে মৃত্যু হল তেলেঙ্গানার(Telangana) যুবকের। নিহত ওই যুবক হলেন বছর ২৭ –এর মহম্মদ শেহজাদ খান।

গত তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করেন। সেখানে একটি টেলিকমিউনিকেশন সংস্থায় তিনি কাজ করতেন। কিছুদিন আগে সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে যান শেহজাদ এবং এক বন্ধু। আর সেই মরুভুমিতে  গাড়ি নিয়ে যেতেই আচমকাই  কাজ করা বন্ধ করে দেয় জিপিএস। তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মুরুভুমির তাপমাত্রা।

 অন্যদিকে শেহজাদের  মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যায়। এরফলে সে আর কারুর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।  প্রাণে বাঁচতে মরুভূমি পেরিয়ে শহরের দিকে আসার চেষ্টা করেও ফুরিয়ে যায় গাড়ির জ্বালানি। আর এই অবস্থায় গাড়ির মধ্যেই অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার চারদিন পর গাড়ি থেকেই উদ্ধার হয় শেহজাদের নিথর দেহ। জানা গিয়েছে, রাব আলি খালি মরুভূমিটি বিশ্বের সব থেকে বিপজ্জনক অঞ্চল নামে বেশ পরিচিত। আর সেখানে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় যুবক।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?