জনপ্রিয় অভিনেত্রীকে পিটিয়ে খুন, ম্যানহোলে ভরে সিমেন্ট দিয়ে সিল করল পুরোহিত

বুধবার অভিযুক্ত পুরোহিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তেলঙ্গানার একটি স্থানীয় আদালত। ঘটনাটি ২০২৩ সালের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! তেলঙ্গানার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীকে খুন করে ম্যানহোলে ফেলে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিলেন এক পুরোহিত। বুধবার অভিযুক্ত পুরোহিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তেলঙ্গানার একটি স্থানীয় আদালত। ঘটনাটি ২০২৩ সালের ঘটনা। অভিযুক্ত পুরোহিত সাই কৃষ্ণ একজন উচ্চাকাঙ্ক্ষি টেলিভিশন অভিনেত্রী কুরুগন্তী অপ্সরাকে হত্যা করে একটি অপব্যবহৃত ম্যানহোলে ফেলে দেন। তারপর লাল মাটি এবং সিমেন্ট দিয়ে ম্যানহোল টি সিল করে দিয়েছিলেন। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। আদালত তাকে ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে, তাকে ভুক্তভোগীর পরিবারকে ৯.৭৫ লক্ষ টাকা এবং আদালতে ২৫,০০০ টাকা দিতে নির্দেশ দিয়েছে।

পুরো ঘটনাটি কী?

জানা যায়, নিহত অভিনেত্রীর মা প্রায়শই মন্দিরে পুজো দিতে যেতেন। সেই মন্দিরের পূজারী ছিলেন সাই কৃষ্ণ। মায়ের সঙ্গে অভিনেত্রীও মন্দিরে যেতেন। তখনই নির্যাতিতার সঙ্গে পুরোহিতের পরিচিত হয় এবং ২০২৩ সালের গোড়ার দিকে তাঁদের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়। কিন্তু অভিযুক্ত পুরোহিত আগেই বিবাহিত ছিলেন, তবুও তিনি অভিনেত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। এরপর যখন অপ্সরা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে, তখন সে তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন। প্রথমে সে ভিকটিমকে তাঁর গাড়িতে করে শামশাবাদে বেড়াতে নিয়ে যান। এরপর সেখানে একটি নির্মাণস্থলে পিটিয়ে হত্যা করেন। এরপর অভিনেত্রীর দেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। এবং দুই দিন ধরে পার্কিংয়ে রাখা গাড়িতে দেহটি লুকিয়ে রাখেন। গন্ধ লুকানোর জন্য প্রতিদিন রুম ফ্রেশনার স্প্রে ব্যবহার করতেন অভিযুক্ত।

এরপরে, সে তার বাড়ির কাছে একটি সরকারি অফিস কমপ্লেক্সের সেপটিক ট্যাঙ্কে মৃতদেহটি ফেলে দেয়, এবং অব্যবহৃত ম্যানহোলটি বালি-সিমেন্ট দিয়ে ভরাট করে দেন। এরপর সে অভিনেত্রীর মায়ের সঙ্গে মিলে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এবং পুলিশের কাছে দাবি করেন, তিনি ভুক্তভোগীর মাকে বোন ভাবেন। তাই সম্পর্কে ওই মহিলা তাঁর ভাগ্নি। এরপর ভাগ্নি অপ্সরার নিখোঁজ দায়েরি করেন। সম্পূর্ণ ঠান্ডা মাথায় প্ল্যান করেও রক্ষা পেলেন না অভিযুক্ত। পুলিশ তদন্তের পর পুরো ঘটনা খুঁজে বের করেন এবং পুরোহিতকে গ্রেফতার করেন। অবশেষে ২ বছর মামলা চলার পর যাবজ্জীবন কারাদণ্ড হল পুরোহিতের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার