বিহারে প্রথম দফার ভোটে উত্তেজনা, ডেপুটি মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ আরজেডি সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে প্রথম দফার ভোটে উত্তেজনা। বিহারের ভোট চলাকালীন আক্রান্ত বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী লক্ষীসরাই বিধানসভার বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা। তাঁর কনভয় লক্ষ্য করে জুতো, পাথর ছোঁড়া হয়। মুর্দাবাদ স্লোগান দেওয়া হয়। ডেপুটি সিএম এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় আরজেডির সমর্থকরা। বিক্ষোভের জেরে এগোতে পারছে না ডেপুটি সিএম-এর গাড়ি। আরজেডির গুন্ডারা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনেছেন বিজয় কুমার সিনহা।

হামলার পর বিজয় কুমার সিনহা ফোনে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে, অবিলম্বে হস্তক্ষেপ এবং অতিরিক্ত সেনা মোতায়েনের দাবি জানান। তিনি বলেন, “আমি গ্রামে এসেছি। জনতার কাছে আসছে। এখানে বিশেষ বাহিনী পাঠান। আমি প্রতিবাদে এখানে বসে থাকব। এসপি খুবই দুর্বল এবং কাপুরুষ। আরজেডির সমর্থকরা উপ-মুখ্যমন্ত্রীকে ভেতরে যেতে দিচ্ছে না, পাথর ও গোবর ছুঁড়েছে।”

রাষ্ট্রীয় জনতা দলকে সহিংসতার জন্য অভিযুক্ত করে সিনহা অভিযোগ করেন, “এরা আরজেডি গুন্ডা। এদের গুন্ডামি দেখুন, এখনও এরা ক্ষমতায় আসেনি, তাতেই এই দশা। ওরা আমার পোলিং এজেন্টকে হুমকি দিয়েছে, সকাল সাড়ে ছটায় ওকে ফিরিয়ে দিয়েছে। ভোটারদের বাইরে আসতে দিচ্ছে না।”

বিহারে প্রথম দফার ভোটগ্রহণের মধ্যেই এই ঘটনাটি ঘটে। ১২১টি আসনে ভোটগ্রহণ চলছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সিনহা বলেন, “এই ঘটনা প্রমাণ করে যে ক্ষমতায় আসার পর আরজেডি রাজ্যে জঙ্গলরাজ শুরু করবে। আমার কনভয়ের দিকে জুতো এবং গোবর নিক্ষেপ করা হয়েছিল। পাথরও ছোঁড়া হয়েছিল। আরজেডি কর্মীরা একটি ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করছিল। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব।”

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা