ভারতজুড়ে বিস্ফোরণের ভয়াবহ ষড়যন্ত্রের কথা স্বীকার উমর ঘনিষ্ঠ জঙ্গি চিকিৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিস্ফোরণ মামলার তদন্তে নেমে একাধিক সব বিস্ফোরক তথ্য উঠে আসছে। বিস্ফোরণের নেপথ্যে যোগ মিলেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইস-ই-মহম্মদের। দিল্লির ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাধিকজনকে। তদন্তে জানা গিয়েছে, জইশের ‘হোয়াইট-কলার জঙ্গি মডিউল’ ভারতের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ঘটানোর একটি ঘৃণ্য পরিকল্পনা করেছিল। সূত্র জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে একজন স্বীকার করেছে যে ২০২৩ সালে এই ষড়যন্ত্র করা হয়েছিল।

আত্মঘাতী বোমা হামলাকারী চিকিৎসক উমর মহম্মদের সহযোগী ডঃ মুজাম্মিল শাকিল এনআইএ-এর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তিনি দুই বছর ধরে বিস্ফোরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় তিনি বিস্ফোরক, রিমোট এবং অন্যান্য বোমা তৈরির উপকরণ সংগ্রহ করছিলেন। চিকিৎসককে ইউরিয়া এবং অ্যামোনিয়াম নাইট্রেট কেনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ইউরিয়া এবং অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটি যৌগ যা অন্যান্য উদ্বায়ী পদার্থের সঙ্গে মিশে বিস্ফোরিত হতে পারে । মুজাম্মিল হরিয়ানার গুরুগ্রাম এবং নুহ থেকে ৩ লক্ষ টাকা দিয়ে ২৬ কুইন্টাল এনপিকে সারও কিনেছিলেন বলে জেরার মুখে স্বীকার করেছে।

সূত্র জানিয়েছে ডঃ মুজাম্মিল শাকিলের সহযোগী উমর বিস্ফোরক তৈরিতে ব্যবহারের জন্য সার প্রক্রিয়াজাতকরণ এবং রাসায়নিক ও অন্যান্য উপাদান সাজানোর জন্য দায়িত্বে ছিলেন। মুজাম্মিল যে আটা কল ব্যবহার করে রাসায়নিক তৈরির জন্য ইউরিয়া পিষেছিলেন, তাও উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রের অর্থায়ন করেছিল সন্দেহভাজন জঙ্গিরা নিজেরাই। জঙ্গি মডিউলের সদস্যরা বিস্ফোরক সামগ্রী কেনার জন্য নগদ ২৬ লক্ষ টাকা সংগ্রহ করেছিল। এরপর সেই অর্থ উমর মহম্মদের হাতে তুলে দেওয়া হয়। সূত্র জানিয়েছে যে তিনি নিজেই ২ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন।

১০ নভেম্বর দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলি একটি বৃহত্তর আন্তঃজাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক, একটি সুসংগঠিত চক্র এবং একাধিক সমন্বিত হামলার প্রস্তুতির দিকে ইঙ্গিত করে নতুন তথ্য উন্মোচন করেছে বদতা সরকারি সূত্র  জানিয়েছে। রাজধানীর লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। বিস্ফোরক বহনকারী গাড়িটি চালিয়ে ডাঃ উমর নবী এই হামলা চালিয়েছিলেন। অন্য চার প্রধান অভিযুক্ত, পুলওয়ামা (জম্মু ও কাশ্মীর) এর ডাঃ মুজাম্মিল শাকিল গণাই, অনন্তনাগ (জম্মু ও কাশ্মীর) এর ডাঃ আদিল আহমেদ রাথের, লখনউ (উত্তর প্রদেশ) এর ডাঃ শাহীন সাইদ এবং শোপিয়ান (জম্মু ও কাশ্মীর) এর মুফতি ইরফান আহমেদ ওয়াগেকে জাতীয় তদন্ত সংস্থা (NIA) হেফাজতে নিয়েছে।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…