পহেলগাঁও হামলার সন্ত্রাসী হাশিম মুসার সরাসরি পাকিস্তান যোগ প্রকাশ্যে, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও: পহেলগাঁও হামলার কথা বারবার অস্বীকার করছে পাকিস্তান। অথচ এই হামলার দায় স্বীকার করেছে যে সংগঠন তার নাম ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’। এটি আবার পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। এত কিছু স্পষ্ট হওয়ার পরেও পাক সরকার ক্রমাগত মিথ্যাচার করে দাবি করছে পহেলগাঁও হামলায় পাকিস্তান যোগ নেই।

২৬ জন পর্যটক হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম হাশিম মুসা। জানা গিয়েছে, সে পাকিস্তানি সেনাবাহিনীর একজন প্যারা কমান্ডো। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের সময় এই গোপন তথ্য প্রকাশিত হয়েছে। হামলার পরপরই পহেলগাঁও সন্ত্রাসে জড়িত অপরাধীদের স্কেচ প্রকাশ করা হয়েছে। বাকি দুই সন্ত্রাসীর নাম আলী ভাই এবং আদিল হুসেন থোকার।

পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হাশিম মুসা ওরফে সুলেমানের সংযোগের তথ্য পাকিস্তানের জন্য মোটেই খুব সুখকর নয়। এই আক্রমণে যে পাকিস্তানের হাত রয়েছে তা প্রমাণ করতে এই তথ্যই যথেষ্ট। হাশিম মুসা পাকিস্তানি সেনাবাহিনীর বিশেষ বাহিনীর প্রাক্তন প্যারা কমান্ডার বলে জানা গেছে।

এক ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, হাশিম মুসা বর্তমানে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার নির্দেশে কাজ করে। সে একজন কট্টর সন্ত্রাসী। লস্করের মাথায় বসে থাকা ব্যক্তিরা তাকে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা চালনার জন্য পাঠিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ, পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ তাকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কয়েক দিনের জন্য লস্করের কাছে হস্তান্তর করেছিল।

১৫ জন ওভারগ্রাউন্ড কর্মীকে জিজ্ঞাসাবাদের সময় হাশিম মুসার পাকিস্তানি সেনাবাহিনীতে থাকার তথ্য প্রকাশ পায়। মুসা কেবল পহেলগাঁও হামলার সঙ্গেই জড়িত নয়, ২০২৪ সালের অক্টোবরে গান্ডারবাল এবং বারামুল্লায় সন্ত্রাসী হামলার পিছনেও তার হাত ছিল। এই হামলায় ১১ জন নিহত হন।

তদন্তে জানা গেছে ওই ১৫ জন ওভারগ্রাউন্ড কর্মী পহেলগাঁও সন্ত্রাসীদের নির্দেশনা দিয়েছিল এবং তাদের জন্য রসদ সরবরাহের ব্যবস্থা করেছিল। জঙ্গি নিধনে সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পহেলগাঁওয়ের অন্যান্য সন্ত্রাসীদের সঙ্গে হাশিম মুসার উপর ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের