অপারেশন কেল্লার: অবন্তীপোরায় সেনার গুলিতে নিকেশ তিন জইশ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, অবন্তীপোরা: ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঝুলিতে বড় সাফল্য। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সংঘটিত লড়াইয়ে তিনজন জঙ্গিকে হত্যা করেছে তারা। এরা প্রত্যেকেই জইশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে। ওই এলাকায় জৈশ-ই-মহম্মদের আরও দুই থেকে তিনজন সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর রয়েছে ভারতীয় সেনার কাছে।

ত্রালের নাদির গ্রামে এই সংঘর্ষ চলছে। ৪৮ ঘন্টার মধ্যে পুলওয়ামায় এটি দ্বিতীয় এনকাউন্টার। এর আগে মঙ্গলবার শোপিয়ানে তিন লস্কর সন্ত্রাসী নিহত হয়।

মঙ্গলবার শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তিন লস্কর-ই-তৈবার সদস্য সন্ত্রাসী নিহত হয়েছে। জিনপাথের কেল্লার এলাকায় নিরাপত্তা বাহিনী এই সন্ত্রাসীদের ঘিরে ফেলেছিল। এই অভিযানের নামকরণ করা হয়েছিল অপারেশন কেল্লার।

এই অভিযানে নিহত লস্কর সন্ত্রাসীদের একজনের নাম শহিদ কুট্টে। সে শোপিয়ানের বাসিন্দা ছিলো। ২০২৩ সালের ৮ মার্চ লস্করে যোগ দেয় শহিদ। ২০২৪ সালের ১৮ মে শোপিয়ানের হিরপোরায় বিজেপি পঞ্চায়েত প্রধান হত্যাকাণ্ডে জড়িত ছিল সে। দ্বিতীয় সন্ত্রাসীর নাম আদনান শফি দার। সে শোপিয়ানের ওয়ান্ডুনা মেলহোরার বাসিন্দা। ২০২৪ সালের ১৮ অক্টোবর লস্করে যোগ দেয় সে। শোপিয়ানে এক পরিযায়ী শ্রমিকের হত্যার সঙ্গে সে জড়িত ছিল।

শোপিয়ানের অনেক এলাকায় পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীদের পোস্টার লাগানো হয়েছিল। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে।

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা