ফের জঙ্গি হামলা , জম্মু-কাশ্মীরে সেনার ট্রাক লক্ষ্য করে চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের  উত্তপ্ত ভূস্বর্গ  । বুধবার টহল দেওয়ার সময়  জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনার ট্রাক লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা । প্রায় দু রাউন্ড গুলি চলেছে বলে খবর।  তবে এখন কোন সেনার  হতাহতের খবর মেলেনি । জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে দফায় দফায়  তল্লাশি । 

এদিন সুন্দরবনী এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে বলে খবর । সূত্রের খবর, সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এক থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে । হামলার সময় সেনাবাহিনীর গাড়িটি টহল দিচ্ছিল। আর তখনই জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা গাড়িকে লক্ষ্য করে চালায় গুলি । তারপরেই সেনারা ফের পাল্টা গুলি চালায় । দুপক্ষের মধ্যে বেশ কয়েক মিনিট ধরে  চলে গোলাগুলি । পাশাপাশি  সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। 

উল্লেখ্য, বেশ  কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান করে সেনা।  আর সেইসময় দুপক্ষের মধ্যে চলছে একের পর এক গোলাগুলি ।  তাতে প্রাণ হারিয়েছিলেন  বেশ কয়েকজন ।  সম্প্রতি  ৭ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী সাতজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম  করেছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হল জম্মু- কাশ্মীর । আর পর পর ঘটনাগুলিতে  নিরাপত্তা বাহিনীর কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56