পণ নেওয়ার উপকারিতা, ভাইরাল পাঠ্যপুস্তকের বিতর্কিত অংশ

Share:

নয়া দিল্লি: পণপ্রথা দেশে আইনত নিষিদ্ধ। এই পণের অভিযোগ হাজত বাসও হতে পারে। ঠিক যখন প্রশাসন পণপ্রথাকে দেশ থেকে মুছে ফেলার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে, সেই সময় পাঠ্যপুস্তকের একাংশ ভাইরাল হয়েছে। সেখানে পণ নেওয়ার উপকারিতা লেখা রয়েছে। পাঠ্য পুস্তকে লেখা রয়েছে, কুৎসিত মেয়েকে পণের মাপকাঠিতে বিয়ে করা যেতে পারে।

সম্প্রতি টিকে ইন্দ্রাণীর লেখা ‘সোশিওলজি ফর নার্স’ নামের একটি বইয়ের একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই শিরোনাম রয়েছে ‘পণ নেওয়ার উপকারিতা’। জানা গিয়েছে, এই বইটি নার্সিং পড়ুয়াদের পাঠ্যপুস্তক। নার্সিং কাউন্সিলের সিলেবাসকে সামনে রেখেই বইটি লেখা হয়েছে। সেই বইটির একাংশ রাজ্যসভার শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। এরপরেই পাঠ্যপুস্তকের ওই অংশটি ভাইরাল হয়ে গিয়েছে।

কিন্তু কী লেখা রয়েছে বইটিতে? শিরোনামে রয়েছে ‘পণ নেওয়ার উপকারিতা’। এরপরেই লেখা রয়েছে, পণ নিলে নতুন করে সংসার শুরু করতে সুবিধা হয়। বিছানা, পাখা, ফ্রিজ, টেলিভিশন পণের টাকায় কেনা যায়। তাছাড়া যে কোনও মেয়েক তাঁর বাবা-মায়ের সম্পত্তিতে অধিকার রয়েছে। সেই সম্পত্তি পণ হিসেবে শ্বশুরবাড়িতে আনা যেতে পারে। লেখা রয়েছে, অনেক সময় ভালো পণের বিনিময়ে কুৎসিত মেয়ে হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নার্সিং পড়ুয়াদের পাঠ্যপুস্তকের এই অংশ ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ।

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা