‘ইন্ডিয়া জোটের জয়’, চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চণ্ডীগড়ের মেয়র নির্বাচন ছিল ইন্ডিয়া জোটের কাছে প্রথম অগ্নিপরীক্ষা। রাজনৈতিক শত্রুতা ভুলে হাত হাত মিলিয়েছিল আম আদমি পার্টি ও কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্বেও বিজেপির জালিয়াতিতে মেয়র নির্বাচনে হারতে হয়েছিল জোটকে। মঙ্গলবার অবশ্য সুপ্রিম কোর্ট মেয়র পদে বিজেপির জয় বাতিল করে আপ-কংগ্রেসের জোট প্রার্থী কুলদীপ কুমারকে জয়ী বলে ঘোষণা করেছে।

আর শীর্ষ আদালতের ওই নির্দেশের পরেই বিজেপিকে এক হাত নিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তড়িঘড়ি ডাকা সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে সত্যের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে। ভারতের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল। বিজেপি বারবরই নির্বাচনে চুরি করে জেতে। চণ্ডীগড়ের মেয়র পদের ভোটেও চুরি করে জিততে গিয়েছিল। কিন্তু শীর্ষ আদালতের কাছে হাতেনাতে পাকড়াও হয়েছে। যদি মাত্র ৩৬ জনের ভোটেই এমন চুরি করতে পারে তাহলে লোকসভা ভোটে ৯৬ কোটি ভোটারের ক্ষেত্রে কী হতে পারে, তা ভাবতে পারছেন?’

চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের জয় হয়েছে দাবি করে আপ সুপ্রিমো বলেন, ‘প্রথম নির্বাচনেই বাজিমাত করেছে ইন্ডিয়া জোট। চণ্ডীগড়ের মেয়র ভোট দেশকে নয়া দিশা দেখিয়েছে। যারা বলছেন বিজেপিকে হারানো সম্ভব নয়, বিজেপি অপরাজেয়, তাদের দেখিয়ে দিলাম, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়লেই বিজেপিকে হারানো সম্ভব। বিজেপি অপরাজেয় নয়।’ উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থীকে জেতাতে খুল্লামখুল্লা জালিয়াতির পথে হেঁটেছিল বিজেপি নেতা তথা প্রিসাইডিং অফিসার অনিল মাসিহ। আপ প্রার্থীর পক্ষে ভোট দেওয়া ৮ কাউন্সিলরের ভোট বাতিল করেছিলেন তিনি।  

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস