ধর্ষকদের ফাঁসিতে ঝোলানো হোক, দাবি বিলিকসের গণধর্ষণের সাক্ষীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষকদের মুক্তিকে  চ্যালেঞ্জ জানিয়ে বিলকিস বানোর  মামলাকে  বৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এবার সেই রায়দানের পর মুখ খুললেন এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন,’ এই জঘন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের অবশ্যই ফাঁসিতে ঝোলাতে হবে । তা না হলে অপরাধীদের বাকি জীবনের জন্য জেলে যেতে হবে। তাহলেই হবে উপযুক্ত ন্যায়বিচার। ‘ বর্তমানে ২৮ বছর বয়সী এই প্রত্যক্ষদর্শী তার স্ত্রী এবং ৫ বছরের ছেলেকে নিয়ে আহমেদাবাদে থাকেন।

বিলকিস বানোর  মামলায় ধর্ষকদের মুক্তি পাওয়া নিয়ে প্রত্যক্ষদর্শী বলেন,’আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন তাদের মুক্তি দেওয়া হয়েছিল। আমি এখন কিছুটা স্বস্তি বোধ করছি কারণ তাদের আবারও কারাগারে পাঠানো হবে।  আমি এখন অনেকটাই নিশ্চিন্ত।‘ পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়দানের পর বিলকিস বানো বলেছিলেন, ‘আজ তার জন্য “সত্যিকারের নতুন বছর” । আমি আবার নিঃশ্বাস নিতে পারছি।‘

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে ধর্ষণ করেছিল ১১ জন অভিযুক্ত। পাশাপাশি বিলকিস বানোর পরিবারের সদস্যদের খুন করেছিল অভিযুক্তরা।  তাদেরকে  ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার।

সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্তদের আগাম মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই। এক্ষেত্রে অভিযুক্তদের মুক্তি দেওয়ার ক্ষমতা মহারাষ্ট্র সরকারের রয়েছে। কারণ, মহারাষ্ট্রেই বিলকিস মামলার শুনানি চলেছিল, গুজরাতে নয়। একইসঙ্গে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, বেশ কিছু বিভ্রান্তমূলক তথ্যের ওপর ভিত্তি করে অভিযুক্তরা গুজরাত সরকারের কাছে মুক্তির আবেদন জানিয়েছিল এবং গুজরাত সরকার আদালতের কাছ থেকে এই বিষয়ে কোনও অনুমতিও নেয়নি। ফলে গুজরাত সরকার অভিযুক্তদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবৈধ।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?