বিজেপি-মুক্ত ত্রিপুরা গড়তে বাম-কংগ্রেস সমঝোতা, বিধানসভা ভোটে যৌথ লড়াই

বৈঠক হয়েছে শুক্রবার, সিপিএমের সদর দফতরে

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরার রাম রাজত্বের ইতি ঘটাতে বদ্ধপরিকর কংগ্রেস ও বাম নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে দুই দলের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠক হয়েছে সিপিএমের সদর দফতরে। কংগ্রেসের হয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের ত্রিপুরা শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় চৌধুরী। ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য। বামেদের হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য জীতেন্দ্র চৌধুরী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কে কটি আসনে প্রার্থী দেবে, তা পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠক হল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতরাম ইয়েচুরির বুধবারের ঘোষণার পরেই। 

গত বুধবার ইয়েচুরি বলেন, রাজ্যে ক্ষমতায় আসীন শাসকদলকে পরাজিত করতে তারা কংগ্রেস এবং আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠন করে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বাম নেতা এও বলেন, বিজেপিকে হঠাতে একটি ধর্মনিরপেক্ষ জোট গঠন করা প্রয়োজন। আর কংগ্রেসকে নিয়ে তৈরি হবে এই জোট। সমমনোভাবাপন্ন প্রতিটি রাজনৈতিক দলকে এই জোটে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। 

প্রায় একই কথা শোনা গেল ত্রিপুরায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় কুমারের মুখে। তিনি বলেন, রাজ্যে একটা বিজেপি বিরোধী জোট গঠনের প্রয়োজন। তাই, অ-বিজেপি সব দলকে আমন্ত্রণ করা হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য, রাজ্য থেকে বিজেপিকে হঠানো। 

আরও পড়ুন রাম-বামের লডা়ইয়ে জ্বলছে ত্রিপুরা

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী