রাহুলের নাগরিকত্ব বাতিল হচ্ছে? ১৯ ডিসেম্বর বড় সিদ্ধান্ত নেবে মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মোদি সরকারের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে শক্তিশালী দল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তা কিছুটা হলেও সত্যি। কিন্তু তার সত্ত্বেও বিরোধী দলের নেতাদের পিছনে নানান ষড়যন্ত্র রচনা করতেও সিদ্ধহস্ত ভাজপা সরকার। কখনও তাঁদের নিশানায় থাকেন হেমন্ত সোরেন আবার কখনও বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাহুল গান্ধীর পিছনে পরোক্ষ ভাবে কূটনৈতিক চাল চালতে ব্যস্ত দেশের তথাকথিত বৃহত্তম দল। রাহুল গান্ধীর নাগরিকত্ব থাকবে নাকি বাতিল হয়ে যাবে তাই নিয়ে আগামী ১৯শে ডিসেম্বর বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার।

গতকাল সোমবার দিন এলাহাবাদ কোর্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের শুনানি হয়। এই আবহে কেন্দ্রীয় সরকার এলাহাবাদ কোর্টকে জানিয়ে দেয়, রাহুলের নাগরিকত্ব বাতিল করা উচিত কিনা তা বিবেচনা করে দেখা হবে। আগামী ১৯শে ডিসেম্বর এই বড়সড় সিদ্ধান্তের বিষয়টি কোর্টকে জানাবে কেন্দ্রীয় সরকার। আদতে লখনউ হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছিল, রাহুল গান্ধী একজন‌ বিদেশি নাগরিক। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে তথ্য নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিট্রিশ নাগরিকত্বের ভিত্তিতে রাহুলের ভারতীয় নাগরিকত্ব বাতিল করার বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষে। এর আগেও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে গত ২৪শে অক্টোবর তাঁকে লখনউ হাইকোর্টের শুনানিতে চ্যালেঞ্জ করা হয়েছিল। কর্নাটকের বাসিন্দা এস ভিগনেশ গত ১২ই সেপ্টেম্বর রাহুলের বিরুদ্ধে বিট্রিশ নাগরিকত্বের ধরে রেখে ভারতীয় সাংসদ পদ দখল করার অভিযোগ আনেন। যদিও এই মামলায় এখনও পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনও অকাট্য প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি। আপাতত গোটা দেশবাসীর নজর ১৯শে ডিসেম্বরের দিকেই। রাহুলের ভারতীয় নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত