SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: SIR সংক্রান্ত মামলায় এবার ট্রাইব্যুনালের বিরুদ্ধেই ক্ষোভপ্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আজ, সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে কমিশন হলফনামা পেশ করেছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছ, ‘যে গতিতে অ্যাপলেট ট্রাইব্যুনালে আবেদনের বিচার হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে এসআইআরে নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদনের বিচার করতে ১২ বছর সময় লাগবে।’

গত বছর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই সংক্রান্ত কাজ শেষ করার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই ভোটার তালিকার উপর ভিত্তি করেই হয়েছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে এসআইআরের পর ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। সেই বাদ পড়া ভোটারদের নাম তোলার জন্য সুুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়। তাতেই নতুন করে আবেদন করছেন ২৭ লক্ষ বাদ পড়া ভোটার। কিন্তু অভিযোগ ট্রাইব্যুনালে খুব ধীর গতিতে কাজ হচ্ছে। এক একটি আবেদনের শুনানি করতে সময় নিচ্ছেন বিচারকরা। ট্রাইব্যুনালের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৪২ করার আবেদন হলফনামায় কমিশনের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে জুডিশিয়াল অফিসারদের তাঁদের বাসভবন বা যে কোনও জায়গা থেকে অনলাইন শুনানি করার অনুমতি দেওয়ার জন্যও সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এই জন্য সফটওয়্যারের প্রয়োজনীয় আপডেট করার নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে কমিশনের তরফে দেওয়া হলফনামায়।

আরও পডুন: ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া ১,২৬,১৯৪ টি আবেদনের মধ্যে প্রায় ৯৩ শতাংশ আবেদনকারী জয়ী হয়েছেন। তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ১.২ লক্ষের মধ্যে ৮,৬৪৯ জন শুনানিতে হেরে গিয়েছেন এবং তাঁদের নাম বাদ দেওয়া হবে ভোটার তালিকা থেকে। পুরো বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে হলফনামায় উল্লেখ করেছে কমিশন।

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের