ইউপি’র প্রাক্তন বিধায়ক মুখতার আনসারিকে ১০ বছরের জেল, ৫ লাখ টাকা জরিমানা

তাঁকে ১০ বছরের জেলের সাজা ও ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় জনতা পার্টির বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের অপহরণ ও হত্যা মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক মুখতার আনসারিকে (Mukhtar Ansari) শনিবার দোষী সাব্যস্ত করল গাজিপুরের এমপি-এমএলএ আদালত। তাঁকে ১০ বছরের জেলের সাজা ও ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

এই মামলায় অন্যতম অভিযুক্ত মুখতার আনসারির (Afzal Ansari) বড় ভাই এবং বিএসপি সাংসদ আফজাল আনসারির বিষয়ে এদিন রায় সংরক্ষিত রেখেছে আদালত। মুখতার আনসারির বিরুদ্ধে ১৯৯৬ সালে বিশ্ব হিন্দু পরিষদের অফিস বিয়ারার এবং কয়লা ব্যবসায়ী নন্দকিশোর রুংতাকে (Nandkishore Rungta) অপহরণ এবং ২০০৫ সালে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছিল। গত ১ এপ্রিল মামলার শুনানি শেষ হয়। অবশেষে শনিবার রায় দিল আদালত। বর্তমানে বান্দা জেলে বন্দি রয়েছেন মুখতার আনসারির।

২০০১ সালে ‘উসরি চটি’ (‘Usri Chatti) গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মুখতার আনসারির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছিল পুলিশ।গাজিপুরের মোহাম্মদবাদ (Mohammadabad) থানায় আনসারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছিল। গত বছর ডিসেম্বর মাসে হত্যা এবং হত্যার চেষ্টা সম্পর্কিত পাঁচটি মামলায় আনসারি এবং তার সহযোগী ভীম সিংকে গাজিপুরের আদালত ১০ বছরের কারাদণ্ড দেয়।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস