৩২ হাজার ধর্মান্তকরণের সুনির্দিষ্ট তথ্য নেই, শীর্ষ আদালতে স্বীকার ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতার

৩২ হাজার ধর্মান্তকরণের তথ্য যে ভুয়ো তা স্বীকার করে নিয়েছেন প্রযোজক বিপুল অমৃতলাল শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গেরুয়া শিবিরের পালে হাওয়া লাগাতে কেরলে  ৩২ হাজার মেয়ের ধর্মান্তকরণের গল্প বাজারে ছেড়েছিলেন ‘দ্য কেরালা স্টোরি’র প্রয়োজক তথা বিজেপি সমর্থক বিপুল অমৃতলাল শাহ ও পরিচালক সুদীপ্ত সেন। কিন্তু কেরলে ৩২ হাজার হিন্দু মেয়ের ইসলাম ধর্মগ্রহণ এবং জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দেওয়ার কোনও প্রামাণ্য তথ্য নেই বলে বৃহস্পতিবার স্বীকার করে নিলেন ছবিটির প্রযোজকের আইনজীবী হরিশ সালভে। অর্থা‍ৎ ৩২ হাজার মেয়ের ধর্মান্তকরণের গল্প যে ‘ভুয়ো’ তা কার্যত মেনে নেওয়া হয়েছে। একই সঙ্গে শীর্ষ আদালতকে আশ্বাস দেওয়া হয়েছে, ‘ছবির গল্পের সঙ্গে যে বাস্তবের মিল নেই সে সংক্রান্ত বিধি সম্মত সতর্কীকরণ শনিবার বিকেল পাঁচটার মধ্যেই জুড়ে দেওয়া হবে।’

পশ্চিমবঙ্গ ও তামিলনাডুতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, ’৩২ হাজার মেয়ের ধর্মান্তকরণ ও জঙ্গি সংগঠন আইএসআইএসে যোগ দেওয়ার তথ্যের ভিত্তি কী?’ জবাবে প্রযোজক তথা বিজেপি সমর্থক বিপুল অমৃতলাল শাহের আইনজীবী হরিশ সালভে জানান, ’৩২ হাজার মেয়ের ধর্মান্তকরণের কোনও তথ্য-প্রমাণ নেই। তাই এ বিষয়ে সাধারণ দর্শকদের মনে যাতে ভুল কোনও ধারণা না জন্মায় তার জন্য বিধিসম্মত সতর্কীকরণ দেওয়া হচ্ছে।’

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কর্নাটক বিধানসভায় হিন্দুত্বের তাসে শান দিতেই ‘দ্য কেরালা স্টোরি’তে বাম শাসিত কেরালায় হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তকরণের এক অবাস্তব তথ্য তুলে ধরা হয়েছে। যদিও কর্নাটকে ভোটের আগে ‘দ্য কেরালা স্টোরি’কে মুক্তি দিয়ে হিন্দু ভোট বিজেপির পক্ষে টেনে আনতে পারেননি ছবির প্রযোজক ও পরিচালক।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের