আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামরিক শ্রদ্ধায় জুমকে ‘অলবিদা’ জওয়ানদের

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  এমন যন্ত্রণায়দীর্ণ ঘটনার সাক্ষী তাদের থাকতে হবে, জওয়ানরা কোনওদিন চিন্তাও করতে পারেনি। অথচ সেই অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী তাদের থাকতে হল। শুক্রবার পূর্ণ সামরিক মর্যদায় জুমকে চিরবিদায় জানালেন ভারতীয় সেনার চিনার কর্পসের জওয়ানরা। একে একে তারা জুমের কফিনে ফুল-মালা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জওয়ানদের চোখের কোণা চিক চিক করে উঠল।

বাহিনী তাদের টুইটার হ্যান্ডেলেও টুইট করে শোক প্রকাশ করেন। টুইটারে তাঁরা লেখেন চিনার কর্পসের সব ক্যাডার, সব পদমর্যাদার জওয়ানরা জুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কর্তব্যরত অবস্থায় দেশ রক্ষায় তাঁর আত্মবলিদান চিরকাল স্মরণ করবে ভারতীয় সেনা। জুমের কফিনে এদিন প্রথম শ্রদ্ধা নিবেদন করেন চিনার কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং-ই চিফ লেফটেন্যান্ট জেনারেল অমরদ্বীপ সিং আউলজা।

কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে বাহিনী গিয়েছিল এক জঙ্গিদমন অভিযানে। নির্ভরযোগ্য সূত্রে বাহিনীর কাছে খবর আসে, অনন্তনাগে সশস্ত্রজঙ্গিদের একটি দল আত্মগোপন করে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে গেলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘ্রাণশক্তির জেরে জঙ্গি ডেরার কাছে জুম পৌঁছে গেলে সশস্ত্র জঙ্গিরা তাঁর পা তাক করে গুলি চালালে জুম গুরুতর জখম হয়। যদিও আঘাত পেয়েও লড়াই চালিয়ে গিয়েছিল জুম। বাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। অভিযান শেষে জুমকে ভর্তি করা হয় পশু হাসপাতালে। করতে হয়েছিল অপারেশন। হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, অস্ত্রপচার সফল হলেও আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে জুম।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে তৃণমূল

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ