স্টেডিয়ামে মোদির জনসভায় ‘না’ মেঘালয় নির্বাচন আধিকারিকের

ছাড়পত্র দিতে নারাজ কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, তুরা: দক্ষিণ তুরার একটি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার জন্য ছাড়পত্র দিতে নারাজ মেঘালয় নির্বাচন আধিকারিকের। তারা জানিয়ে দিয়েছে, স্টেডিয়ামে কাজ চলছে। তাই জনসভার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব এর মধ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস।

মেঘালয় বিধানসভা নির্বাচন সামনেই। পদ্ম শিবিরের তরফ থেকে সেখানে প্রধানমন্ত্রী মোদির জনসভার আয়োজন করা হয়। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা ছিল আগামী ২৪ ফেব্রুয়ারি। রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য ক্রীড়া দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। রাজ্য ক্রীড়া দফতর থেকে কমিশনকে বলা হয়, স্টেডিয়ামে নির্মাণ কাজ চলছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই সেখানে সভার জন্য ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।

তুরার নির্বাচন আধিকারিক স্বপনীল টেম্বে জানিয়েছে, প্রধানমন্ত্রীর জনসভার জন্য রাজ্য ক্রীড়া দফতরের কাছে আবেদন করা হয়েছিল। ক্রীড়া দফতর থেকে কমিশনকে বলা হয়েছে, স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। তাই, সভার জন্য কোনওভাবেই ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রীর জন্য বিকল্প জায়গার কথা ভাবা হচ্ছে। 

যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব কমিশনের এই সিদ্ধান্তে অখুশি। দলে জাতীয় সাধারণ সম্পাদক ঋতুরাজ সিনহা জানিয়েছেন, যে স্টেডিয়াম দুই মাসে আগে উদ্বোধন করা হয়েছিল,  সেই স্টেডিয়ামে এমন কী কাজ চলছে, যার জন্য প্রধানমন্ত্রীর সভার জন্য ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন বন্ধু না হলে আদানির বিরুদ্ধে কেন চুপ মোদি? প্রশ্ন রাহুলের

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২