মৃত্যুদণ্ডে ফাঁসির বিকল্প খুঁজতে কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

ফাঁসিতে ঝোলানোর চেয়ে কম বেদনাদায়ক কোনও পদ্ধতি রয়েছে কি না কেন্দ্র সরকারকে তা নিয়ে আলোচনা এবং পরীক্ষা করার জন্য তথ্য সংগ্রহ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুদণ্ডে ফাঁসির চেয়ে কম যন্ত্রণাদায়ক কোনও পন্থা রয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন্দ্র সরকারকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার কেন্দ্রকে এই পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ফাঁসিতে ঝোলানোর চেয়ে কম বেদনাদায়ক কোনও পদ্ধতি রয়েছে কি না কেন্দ্র সরকারকে তা নিয়ে আলোচনা এবং পরীক্ষা করার জন্য তথ্য সংগ্রহ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে (Attorney General R Venkataramani) ফাঁসিতে মৃত্যু হওয়ার সময় প্রভাব ও ব্যথার বিষয়ে কোনও ডেটা বা গবেষণা করা হয়েছে কিনা সেই বিষয়ে বিশদ বিবরণ দিতে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমা।

সুপ্রিম কোর্টে আইনজীবী ঋষি মালহোত্রার একটি আবেদনের শুনানি ছিল। যেখানে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী করার পরিবর্তে ইনজেকশন বা ইলেক্ট্রোকিউশনের মতো তুলনামূলকভাবে ব্যথাহীন পদ্ধতি অবলম্বন করার জন্য আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে যে আইন কমিশন তার ১৮৭ তম প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মৃত্যদণ্ড হিসাবে ফাঁসি কার্যকরের উপায় বাতিল করছে এমন দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে। ফাঁসির বিকল্প হিসাবে বৈদ্যুতিক আঘাত বা প্রাণঘাতী ইনজেকশন পদ্ধতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো