তাজমহলের পাঁচশো মিটারের মধ্যে সব ব্যবসায়িক কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ

রায় ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাজমহলকে বাঁচাতে এবার এগিয়ে এল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কিশন কাঔল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে বলেছে, অবিলম্বে এই স্মৃতিসৌধের পাঁচশো মিটারের মধ্যে সব ধরনের ব্যবাসায়িক কাজকর্ম বন্ধ করতে হবে।

ডিভিশনবেঞ্চে তাজমহলের সৌন্দর্য রক্ষা করতে একটি মামলা দায়ের হয়। আজ, মঙ্গলবার বিচারপতি কাঔল এবং বিচারপতি ওকার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেই মামলায় দায়ের হওয়া আর্জি পরে শোনায় ডিভিশন বেঞ্চ। বেঞ্চ বলে, আর্জিতে বলা হয়েছে, মহামান্য আদালত যেন অবিলম্বে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে বলে ঐতিহ্যমণ্ডিত তাজমহলের পাঁচশো মিটার এলাকা জুড়ে যে সব বাণিজ্যিক কাজকর্ম চলছে, তা বন্ধ করতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ডিভিশন বেঞ্চ মনে করে, এই আর্জির গুরুত্ব রয়েছে। তাই, আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে এই এজলাস নির্দেশ দিচ্ছে, ঐতিহ্যমণ্ডিত তাজমহলের পাঁচশো মিটার এলাকা জুড়ে চলতে থাকা সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম অবিলম্বে বন্ধ করতে হবে। এই ব্যাপারে তাদের কাছে রিপোর্ট দাখিল করতে হবে। 

মামলা দায়ের করেন সর্বোচ্চ আদালতের আইনজীবী এডিএন রাও। দায়ের হওয়া মামলায় তিনি বলেন, তাজমহলের সৌন্দর্য সুরক্ষিত থাকুক, সেটা তাঁর একার ইচ্ছে নয়। ইতিহাসবিদ থেকে শুরু করে পরিবেশবিদ –সকলেই চাইছে ঐতিহাসিক এই স্মৃতিসৌধের সৌন্দর্য রক্ষা করা প্রয়োজন।তাদের সকলের হয়ে তিনি ভারতের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার শুনানিতে রাজি হওয়ায় আইনজীবী রাও ডিভিশন বেঞ্চের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?