আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Uddhav: মানুষ আমাদেরই পাশে, প্রমাণ করে উপনির্বাচনের ফল: উদ্ধব

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  আন্ধেরি (পূর্ব) উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠ মহারাষ্ট্রবাসী আমাদেরই পাশে রয়েছে।

রবিবার নির্বাচন কমিশন সরকারিভাবে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর এটাই ছিল উদ্ধব ঠাকরের প্রাথমিক প্রতিক্রিয়া। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্ধব বলেন, আজকের এই জয়ের মধ্যে দিয়ে শুরু হল আরও বৃহত্তর লডা়ই। ভোটারদের কাছে দলের প্রতীক যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সমান গুরুত্বপূর্ণ ওই কেন্দ্রের প্রার্থী। আমাদের দলের প্রতীক বাতিল করে দেওয়া হয়েছিল। বাতিল হয়ে গিয়েছিল দলের নাম। কমিশনের সঙ্গে একপ্রকার লডা়ই করে আমাদের নতুন প্রতীক সংগ্রহ করতে হয়েছে। দলের নতুন নাম রাখতে হয়েছে। এতকিছুর পরেও আমাদের কেউ রুখতে পারেনি। একসময় যারা আমাদের রুখতে উঠে-পড়ে লেগেছিল, তাদের আজ লডা়ইয়ের ময়দানে দেখা যাচ্ছে না।

উদ্ধব ঠাকরের এই বার্তার লক্ষ্য যে শিন্ডে শিবির, তা আর না বললেও চলে। আক্ষরিক অর্থ, আন্ধেরির (পূর্ব) উপনির্বাচন ছিল উদ্ধব শিবিরের কাছে প্রেস্টিজ ফাইট। মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে এই উপনির্বাচন ছিল তাদের কাছে ডু ওর ডাই ম্যাচ। রবিবার সকালে গণনা শুরু হওয়ার পর থেকেই বিরাট ভোটের ব্যবধানে এগিয়ে যেতে শুরু করে উদ্ধব শিবিরের প্রার্থী। সময় যত গড়িয়েছে ভোটের ব্যবধান তত বেড়েছে। গণনার ট্রেন্ড আগাম ইঙ্গিত দেয়, অঘটন না ঘটলে উদ্ধব শিবিরের প্রার্থী জয়ী হতে চলেছেন। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে। এই জয়ে একনাথ শিবির অনেকটাই ব্যাকফুটে। 

আরও পড়ুন বাড়ি থেকে দিল্লির উপমুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে তুলে নিয়ে গেল ইডি

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ