চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপি একা লড়তে পারছে না, তাই সঙ্গী হয়েছে ইডি’, পাল্টা তোপ বাঘেলের

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: রাজ্যে প্রথম দফার বিধানসভার ভোটের ৪ দিন আগেই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিল ইডি। মোদি জমানায় ‘বিশ্বাসযোগ্যহীন’ সংস্থায় পরিণত হওয়া ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ‘মহাদেব বেটিং অ্যাপ কর্ণধারদের কাছ থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।’ ওই অভিযোগকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির আধুলি-সিকি গোত্রের মন্ত্রীরাও।  

যদিও ইডির অভিযোগ উড়িয়ে দিয়ে শনিবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিজেপি একা লড়তে পারছে না। তাই রাজনৈতিক প্রভুদের হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে ‘পোষ্য ভৃত্য’ ইডির আধিকারিকরা। তাতে খুব একটা লাভ হবে না। রাজ্যের মানুষ আমাকে চেনেন। ইডি, সিবিআই, ডিআরআই আর আইটি কেন, প্রয়োজনে কেন্দ্রের সব সংস্থাকে লেলিয়ে দিয়েও ছত্তিশগড়ে ক্ষমতা দখল করতে পারবেন না মোদি।’

বিজেপির সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রে সামিল হয়েই তাঁর বিরুদ্ধে ইডি হাস্যকর অভিযোগ তুলেছে দাবি করে বাঘেল বলেন, ‘ভোটে বিজেপি যাতে ফায়দা লুঠতে পারে তার জন্য ইডি সুপরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্টে নেমেছে। আমি আগেও বলেছি, বেটিং অ্যাপ কাণ্ডে বিজেপি জড়িত। রাজনৈতিক প্রভুদের আড়াল করতে তাই আমাদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছে বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া ইডি।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্য নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘কেন এতদিনেও মহাদেব বেটিং অ্যাপের কর্ণধারদের গ্রেফতার করা গেল না? বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু কোনও সহযোগিতা পাইনি।’

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ