‘পাকিস্তান যেখানেই দাঁড়ায়, সেখান থেকে ভিক্ষাজীবীদের লাইন শুরু হয়’- জিন্নার দেশকে ধুয়ে দিলেন রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গেলেন জম্মু ও কাশ্মীর। সেখানকার চিনার কর্পস সদর দফতর পরিদর্শন করার পর শ্রীনগরে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা সারেন বৃহস্পতিবার। এদিন পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত সকল নাগরিকদের প্রতি ও সদ্য সমাপ্ত যুদ্ধে নিহত শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রীনগর থেকেই রাজনাথ অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, “ওরা আমাদের মাথায় আঘাত করেছে, আমরা ওদের হৃদয়ে আঘাত হেনেছি।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের উপর জোর দিয়ে বলেন, “পারমাণবিক ব্ল্যাকমেইলের দ্বারা ভারতকে নিরুৎসাহিত করা যায়নি।” প্রতিরক্ষা মন্ত্রী এদিন বারবার তুলে ধরেছেন যে বিশ্ব কীভাবে পাকিস্তানের ভারতের প্রতি দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক হুমকি বারবার প্রত্যক্ষ করেছে।

পাকিস্তান দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশ। সেই প্রসঙ্গে রাজনাথ বলেন, “পাকিস্তানের কথা বলতে গেলে বলতে হয় ভিক্ষাবৃত্তি আর অজ্ঞতার কারণেই দেশটি এমন এক অবস্থায় পৌঁছেছে যে, পাকিস্তান যেখানেই দাঁড়াবে, ভিক্ষুকদের লাইন সেখান থেকেই শুরু হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন কিভাবে সে আবার আইএমএফের কাছে ঋণ চাইতে গিয়েছিল। অন্যদিকে, আমাদের দেশ আজ সেইসব দেশের শ্রেণিতে পড়ে যারা আইএমএফকে তহবিল দেয় যাতে আইএমএফ দরিদ্র দেশগুলিকে ঋণ দিতে পারে।”

পাকিস্তানকে জবাব দেওয়া প্রসঙ্গে উঠে এসেছে নরেন্দ্র মোদি প্রসঙ্গও। সেই প্রসঙ্গে রাজনাথের দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিকে স্পষ্টভাবে পুনর্নির্ধারণ করেছেন। ভারতের মাটিতে যে কোনও সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা করেছেন। দুই দেশের মধ্যে বর্তমান সমঝোতা সীমান্তের বাইরে যে কোনও আগ্রাসন প্রতিরোধের উপর ভিত্তি করে। যদি আগ্রাসন মূলক পদক্ষেপ করা হয়, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।”

রাজনাথের আরও সংযোজন, “আপনাদের মনে আছে প্রায় ২১ বছর আগে, এই পাকিস্তানই ইসলামাবাদে অটলজির সামনে ঘোষণা করেছিল যে তাদের মাটি থেকে আর সন্ত্রাসবাদ রফতানি করা হবে না। কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আজও করছে। তাই তাকে এখন এর জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। এই মূল্য ক্রমাগত বাড়তেই থাকবে।”

শ্রীনগর থেকে বক্তব্য রেখে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এমন একটি ‘দুর্বৃত্ত’ দেশের হাতে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে আনার আহ্বান জানান।

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনও বর্তমান। সংঘাতের সূত্রপাত ২২শে এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলা থেকে। এরপর পহেলগাঁওয়ের জবাব দিতে ভারত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংসের উদ্দেশে মিসাইল স্ট্রাইক চালায়।

৭ থেকে ১০ই মে পর্যন্ত পাকিস্তান ভারতীয় সামরিক ও বেসামরিক অবস্থানগুলিতে হামলা চালায়। তাতে ভারতের অনেক নিরীহ মানুষ ও সেনা জওয়ান মারা যান। তবে ভারত বড়সড় ক্ষতি থেকে রক্ষা পায় সেনাবাহিনীর পাশাপাশি এস ৪০০ ট্রায়াম্ফ (সুদর্শন চক্র), এল ৭০, শিল্কা, জু ২৩ এবং আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য।

ভারতের পাল্টা আক্রমণে পাকিস্তান পর্যুদস্ত হয়েছে। সে সব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ১০ই মে থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, যুদ্ধের উত্তেজনা এখনও পুরোদমে বহাল।

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর