পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসী হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ভূস্বর্গের বৈসরণ উপত্যকায় নারকীয় হত্যালীলা চালিয়েছে সন্ত্রাসীরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে। জঙ্গিদের থেকে অস্ত্র কেড়ে নিতে গিয়ে মারা গিয়েছেন এক প্রকৃত কাশ্মীরি মুসলিম।

দু’মাস আগে বিয়ে করা শুভম দ্বিবেদী, এক সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে নতুন জীবনে আবদ্ধ হওয়া নৌআধিকারিক বিনয় নারওয়াল, বাংলার আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন, ফ্লোরিডা থেকে ছুটিতে বাড়ি আসা বিতান অধিকারী, স্ট্যাটিসটিক্স নিয়ে জীবন কাটানো বেহালার সমীর গুহ সহ বহু মানুষ স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন পায়ে হেঁটে আনন্দ নিয়ে। বাড়ি ফিরলেন নিথর দেহে কফিনবন্দি হয়ে।

এই নক্কারজনক সন্ত্রাসী আক্রমণে দেশ জুড়ে নেমে এসেছে ক্ষোভ এবং শোকের ছায়া। সকলেই চাইছেন প্রতিশোধ। বিহারের মঞ্চ থেকে সেই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৃঢ় কণ্ঠে জানালেন সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না।

বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকেই পহেলগাঁওয়ের নিহতদের জন্য হাত জোড় করে ২ মিনিট নীরবতা পালন করেন নরেন্দ্র মোদি। উপস্থিত সকলকে অনুরোধ করেন আসনে বসেই নয় নীরবতা পালন করার।

সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি দিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব।”

পহেলগাঁও হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে এদিন গর্জে উঠেছেন মোদি। হুঙ্কার দিয়েছেন সন্ত্রাসবাদ নির্মূল করার। তিনি বলেন, “যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত।”

এর পাশাপাশি নাম না করে পাকিস্তানকে তুলোধনা করেছেন নরেন্দ্র মোদি। পাকিস্তান প্রথমেই বলেছে তারা এই হামলা সম্পর্কে বিন্দু বিসর্গও জানত না। অথচ গোয়েন্দা সংস্থার দাবি চার জন জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানি। জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে নাম উঠে এসেছে লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লা খালিদ কাসৌরির।

ঘটনার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সইফুল্লা আবার দাবি করে, ‘ভারতই কাশ্মীরে ১০ লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ভারত নিজেই পহেলগামে আক্রমণ চালিয়েছে। এই ঘটনার জন্য তারা নিজেরাই দায়ী। এটা ওদের ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।’।

এই সব কিছু মিলিয়ে জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ার দিয়ে মোদি বলেন, “ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, চিহ্নিত করে তাদের শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।” সরকারি অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও।

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম