সংবিধান দুর্বল হলে, গণতন্ত্রের শক্তি হ্রাস পায়, বিজেপিকে নিশানা অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি বলেছেন, গণতন্ত্রের বিরোধীরা একনায়কতন্ত্রে বিশ্বাসী। দেশের একটি স্লোগান হওয়া উচিত। সেটি হল, জয় জওয়ান, জয় কিষান, জয় সংবিধান। কারও পক্ষে বা বিপক্ষে থাকা উচিত নয় সংবিধান। সংবিধান কেবল একটি বই নয়, এটি ভিত্তিও।

তিনি আরও বলেছেন, গণতন্ত্রের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হল, সংসদে সংবিধান রক্ষা নিয়ে বিতর্ক হওয়া। সংবিধান অনুসারে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হওয়া উচিত। সংবিধানের সংকট আসলে গণতন্ত্রের উপর সংকটের ছায়া নেমে আসে। যাঁরা সংবিধানকে দুর্বল করতে চায়, তাঁরা গণতন্ত্রকেই দুর্বল করতে চায়। গণতন্ত্রের বিরোধীরাই এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায়।

আরও পড়ুন-‘সংবিধানে বর্ণিত নীতিগুলিকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ’, আম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

অখিলেশ যাদব আরও বলেছেন, দেশ সংবিধান অনুসারে পরিচালিত হওয়া উচিত। ব্যক্তিগত ইচ্ছার উপর নয়। সংবিধান অধিকার দেয়। যাঁরা সেই অধিকার খর্ব করতে চায়, তাঁরা সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করে। সংবিধান জীবনকে রক্ষা করতে চায়। দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাঁর আরও দাবি, সংবিধান একসময় ছিল পিছিয়ে পড়া দলিত সমাজের পথপ্রদর্শক। সেই সংবিধান প্রণেতার প্রয়াণদিবসে সেই সকল কথাই মনে করান সপা নেতা। বিআর আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এক্সপোস্টে তিনি লিখেছেন, বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণদিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদায় তাঁর কালজয়ী উত্তরাধিকার সংবিধান রক্ষায় আমার সংকল্পকে শক্তিশালী করবে।

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য