‘সংবিধানে বর্ণিত নীতিগুলিকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ’, আম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া এক্সপোস্টে শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি লিখেছেন, একজন অতুলনীয় চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদান অমর। আমরা আমাদের গণতন্ত্রের পথপ্রদর্শক, আমাদের সংবিধানে বর্ণিত তাঁর আদর্শ এবং নীতিগুলিকে রক্ষা এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গর্ব যে ডঃ বাবাসাহেব আম্বেদকর বাংলা আইনসভা থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই অসাধারণ কাজের বিকাশে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জয় হিন্দ। জয় বাংলা।

কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে শনিবার পালন হবে সংহতি দিবস। সেখানে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও বিআর আম্বেদকরকে সম্মান জানাতে পারেন। শৈশব থেকেই জাত-পাত, বর্ণ বিদ্বেষ দেখেছেন বাবা সাহেব আম্বেদকর। দলিত হওয়ায় তাঁকে শোষণ সহ্য করতে হয়েছিল। সমাজের হতাশগ্রস্ত শ্রেণিকে সমাজের উপরের স্তরে পৌঁছনোর জন্য উৎসর্গ করেছিলেন নিজেকে।

বিআর আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এক্সপোস্টে তিনি লিখেছেন, বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণদিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদায় তাঁর কালজয়ী উত্তরাধিকার সংবিধান রক্ষায় আমার সংকল্পকে শক্তিশালী করবে। ভারতের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে অনুপ্রাণিত করে। তিনি বলেছেন, আম্বেদকর একজন আদর্শ। তিনি সমগ্র দেশকে পথ দেখিয়েছেন। তিনি আমাদের সংবিধান দিয়েছেন। তাই,আমরা তাঁকে স্মরণ করি। প্রতিটি ভারতীয়ের সংবিধান এখন হুমকির মুখে। ভারতের নাগরিকরা সংবিধানকে রক্ষা করেন।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই